শুনবে যারা কান বাড়িয়ে,
![]()
আমি বলবো তুমি শুনবে এটাই প্রকৃতি
তোমার বলা কথা গুলো আমার অথিতি!
আমার বলা যুক্তিময় কথায় হতে পার তুমি দ্বীমত
তবু তোমার আমার মাঝে ঙপ্রকাশ হোক মানুষ হিসাবে আমরা সৎ,
সততার হাত ধরে পরিবেশ হোক শান্তিময়
মানুষ হয়ে মানুষকে যেন আমরা না করি ভয়।
যেন লিখতে পারি গড়ন মুলক, মনুষের সমস্যা নিয়ে
কলম কগজ ও পরামর্শ দিও অবসর সময়ে,
সময়ের কাজ যেন করতে পরি সময় মত
আমার কারনে যেন অন্য মানুষ না পায় কোন ক্ষত।
মানুষের চিন্তার সাথে আমার হতে পারে অমিল
মানুষের জন্য মনে যেন থাকে ভালোবাসা অনাবিল,
ভালোবাসার হাত ধরে উম্মুক্ত হোক সামনে চলার পথ
মানুষকে ভালোবেসে যেন খুঁজে পাই শান্তির জগৎ।
শান্তির সাথে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি হোক সমান সাদৃশ্য
পৃথিবী জুড়ে ফিরে আসুক শান্তির অনাবিল সেই দৃশ্য,
জগড়া বিভেদ হানাহানির হোক অবসান
মানুষ মানুষে হাতে হাত রেখে সুরে সুরে গেয়ে উটুক জীবনের গান।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




