somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'হেলমেট জীবন বাঁচায়' এই স্লোগান নিয়ে কোজিটোর প্রথম সিএসআর

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Dad said he was superman but he lied
Superman does not get killed in a motorbike accident

Superheroes don’t exist in real world. However, here exist people who care for you, who love you. To whom, your death is not a mere accident; it means the death of their dreams, their desire to live.

Stop pretending to be a Superhero.

Wear helmet every-time you ride a bike.
Don’t forget, someone is waiting for you back home

প্রতিবছর এই ঢাকা শহরেই সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে অনেক তাজা তরুন প্রান যার মধ্যে একটি বড় অংশ প্রান হারায় মোটরবাইক দুর্ঘটনায়। আর এই অকাল প্রানহানির নির্মম শিকার হয় তার পরিবার ও কাছের মানুষগুলো। যাদের পরিবারে এইধরনের দুর্ঘটনা ঘটে তারাই কেবল উপলব্ধি করতে পারে এর নির্মম পরিনতিগুলি। কারন তার মৃত্যুর সাথে সাথে আরও মৃত্যু ঘটে অপরিণত শত শত স্বপ্নের। মা বাবার স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে তাকে ঘিরে তার বোন ও ভাইয়ের, স্বপ্ন থাকে স্ত্রীর, স্বপ্ন থাকে বাড়ীতে ফেলে আশা ৩ বছরের বাচ্চা মেয়েটার, তাকে নিয়ে সপ্ন থাকে বন্ধুর, অফিসের সহকর্মীদের, সকলের। সব স্বপ্নের মৃত্যু ঘটে মাত্র কয়েক সেকেন্ডে।

এইসকল বাইক আরোহীরা বেশিরভাগই ১৮ থেকে ৩০ বছর বয়সী ইউনিভারসিটি-কলেজ পড়ুয়া তরুন কিংবা তরুন চাকুরীজীবী। আর দেখা যায় এইসকল দুর্ঘটনার অন্যতম প্রধান কারন হচ্ছে বাইক আরোহীর হেলমেট না পরে বাইক চালানো। শুধু আইন করেই ঠেকানো যাবে না এই ধরনের মৃত্যু কিংবা কাউকে পরানো যাবেনা জোর করে হেলমেট। এর জন্য প্রয়োজন আত্তসচেতনা এবং এর ভয়াবহতা ও নির্মম পরিনতি সম্পর্কে উপলব্ধি । অনেকে হেলমেট না পরার কারন হিসেবে বলে – ‘হেলমেট পরলে গরম লাগে’ , কিংবা অনেকে শুধু ফ্যাশন করে ভাব নিয়ে হিরোইজম দেখানোর জন্য হেলমেট খুলে মোটরবাইক চালায় এবং শিকার হয় নির্মম দুর্ঘটনার।

আর এই মেসেজটি নিয়ে বাংলাদেশ-এর শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা কোজিটো মার্কেটিং সল্যুশন শুরু করেছে তাদের প্রথম জনসচেতনামুলক প্রচারণা। তাদের প্রথম ক্যাম্পেইন স্লোগান হচ্ছে ‘HELMET SAVES LIFE’ অর্থাৎ হেলমেট জীবন বাঁচায়। কোজিটো তাদের এই ধরনের জনসচেতনামুলক প্রচারণার নাম দিয়েছে ‘THINK with cogito’. প্রচারনার মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে facebook. কারন facebook এখন একটা বেশ শক্তিশালী মাধ্যম। আর বাইক আরোহীরা দিনের অনেকটা সময় কাটায় facebook-এ। কোজিটো পরিবার গত প্রায় ১৫ দিন ধরে তৈরি করেছে বেশ কিছু ক্রিয়েটিভ অ্যাড। যা তারা facebook-এর মাধ্যমে ছড়িয়ে দিতে চায় সবার মাঝে। ‘THINK with cogito’-র ব্যানারে এই সকল অ্যাড এ দারুন সব ম্যাসেজ দেয়া হয়েছে যাতে করে মানুষের এর ভয়াবহতা সম্পর্কে কিছুটা হলেও উপলব্ধি হয়। এই প্রসঙ্গে ‘THINK with cogito’-র কোঅরডিনেটর সাজিদ মাহবুব এবং তাসনিম জারিয়া বলেন ‘যদি একজন মানুষও এই ক্যাম্পেইন দেখে উদ্বুদ্ধ হয়ে হেলমেট পরে আর তাতে তার প্রান বেঁচে যায় তাহলেই আমাদের এই প্রয়াশ সার্থক। আমরা চাই প্রত্যেকে তার প্রিয়জন কে হেলমেট পরতে বলুক। যিনি বাইক চালাবেন শুধু তিনি নিজেই না তার সাথে তার সহআরোহীকে হেলমেট পরতে বলুক‘

তারা তাদের প্রথম ক্যাম্পাইন উপলক্ষে এই স্লোগান নিয়ে তৈরি করা বেশ কিছু অ্যাড নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি।

প্রদর্শনীর ঠিকানা – The Gallery, House- 7B, Road-13, Gulshan-1, Dhaka 1212.

ফেসবুক গ্রুপ
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×