somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একটি সহজ সরল ভূতের গল্প

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সারা বাড়িতে আমি একা। বড় ভাই ভাবী গিয়েছে রাঙ্গামাটি । মা গিয়েছে কুমিল্লা ফাহিমদের বাসায় ।ছোট দুই ভাইয়ের একজন গেছে কলিগের বিয়েতে নারায়নগঞ্জ আর ছো্টজন উত্তরা বন্ধুর বাসায়- সেখানে আজ তাদের বারবিকিউ পার্টি ।আমার কোথায় যাওয়ার জায়গা নেই। সারাদিন বাইরে বাইরে ছিলাম ।এখন বাসায় ।নিজেকে কেমন জানি এতিম এতিম লাগছে ।টিভিতে রাত ১১ টার খবর দেখলাম ।হঠাত খুব ক্ষুধাবোধ হতে লাগল ।সন্ধ্যায় হালিম দিয়ে নান রুটি খেয়েছিলাম ।মনে হয়েছিল রাতে আর খেতে হবে না ।বিস্কুটের ডিব্বা, চানাচূরের বোতল খালি । ফ্রীজ খুলে দেখলাম কোনো খাবার নেই ।দু'টা দিম আছে । ডিম দু'টা সিদ্ধ করে খেলাম । ক্ষুধা দমন হলো । রাত সাড়ে ১২টায় সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে বসলাম । এক কাপ চা পেলে ভালো লাগল । আমি চা বানাতে পারি না ।এই চায়ের জন্যই বিয়ে করতে হবে। যখন খুশি তখন এক কাপ চা- তো পাওয়া যাবে ।একটার পর একটা সিগারেট শেষ করে করে- এলোমেলো অনেক বিষয় নিয়ে ভাবলাম ।কখন রাত দুইটা বেজে গেলো বুঝতেই পারিনি । আধা গ্লাস পানি খেয়ে বিছানায় গেলাম ।তখন কোনো কারন ছাড়াই একটা কৌতুক মনে পড়লো-
টিচার : শাহজাহান কে?
টিংকু : জানিনা।
টিচার : পড়া লেখায় মন দে, তাহলে জানবি।
টিংকু : স্যার, রিংকু কে?
টিচার : জানিনা।
টিংকু : আপনার মেয়ের দিকে মন দেন, তাহলে জানবেন!!

লাইট অন করে আমি ঘুমাতে পারি না । পাতলা একটা চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছি । চোখে একটুও ঘুম নেই । ঠিক এমন সময় আমার ঘরের দরজায় কে যেন নক করছে । জন্মগত ভাবে আমি অনেক ভীতু। খুব অল্পতেই অনেক ভয় পাই । কিন্তু আজ এই মধ্যেরাত্রে নিজেকে বললাম- গুল্লু সোনা ভয় পেও না । সাহসী হও । যাও দরজা খোলো । যে আসছে তাকে স্বাগত জানাও । নিজের কাছ থেকেই পেয়ে গেলাম এক আকাশ সাহস । দরজা খুলে দেখি একটি মেয়ে দাঁড়িয়েছে । সাদা রের শাড়ি পরা । সারা শাড়িতে হাতের কাজ করা ।হাসি খুশি মুখ । চোখে মোটা করে কাজল দেওয়া। হাত ভরতি লাল সবুজ কাঁচের চুড়ি। নিচের মেইন গেট লাগানো, মেয়েট কিভাবে আমার দরজার সামনে এসে দাড়ালো- কে জানো ! ঠিক করেছি আজ আমি ভয় পাবো না । সব কিছুই সহজ ভাবে নিবো । আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম- আসো, ভেতরে আসো । আমাকে এক কাপ চা বানিয়ে দাও । আর তোমার ইচ্ছা হলে নিজের জন্যই এক কাপ বানাতে পারো । মেয়েটি খুব অল্প সময়েই এক মগ চা নিয়ে এলো আমার জন্য । আমি ধন্যবাদ দিতে কার্পণ্য করলাম না ।

চা শেষ করে আমি মেয়েটিকে বললাম- আমি ঘুমাই । সকালে পরোটা আর ডিম বাজবে । নাস্তা রেডী করে আমাকে ডাক দিবে । গোছলের জন্য গরম পানি করতে ভুলে যেও না । মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল- আমি কে তুমি জানো ? আমি একটা ভূত । তুমি আমাকে ভয়ই পাচ্ছো না । আমি বললাম যাও- বেবি কানের কাছে ঘ্যান ঘ্যান করো না । ঘুম পাচ্ছে ঘুমাতে দাও । মেয়েটি বলল- আমি কোথায় ঘুমাবো ? আমি জবাব দিলাম না । মেয়েটি গুটিসুটি মেরে আমার পাশে এসে শুয়ে পড়ল, একটা হাত রাখল আমার বুকের উপর । আমি চলকে গেলাম । ভুত মেয়েটির হাত ভয়াবহ ঠান্ডা । মেয়েটি বলল- আসো আজকের রাতটি গল্প করে কাটিয়ে দেই । আমি বললাম -কিসের গল্প ? ভূতের গল্প ? মেয়েটি বলল- না, ভালোবাসার গল্প । আমি বললাম বাহ, ভূতনী করবে ভালোবাসার গল্প ! মেয়েটী একটু রাগ দেখিয়ে বলল- আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো- আমাকে কি ভূতনীর মতন লাগছে ? দেখো, তুমি যেমন পছন্দ করো, তোমার মনের করে সেজে এসেছি । আমি উঠে বসে ভূতনীর দিকে ভালো করে তাকালাম । আসলেই ভূতনীকে দারুন সুন্দর লাগছে ।

হঠাৎ আমার মধ্যে এক ধরনের তীব্র আবেগ অথবা মোহ ভর করলো । ভূতনীকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলো । এক আকাশ আদর করতে ইচ্ছা করলো । ভূতনী সম্ভবত আমার মনের তীব্র ইচ্ছাটা বুঝতে পারলো । ভূতনী তার ঠোঁট আমার ঠোঁটে রাখল । সারাটা রাত আদর করে পার করে দিলাম । আমার বুকে আদরের দাগ।ভূতনীর চোখে মুখে খেয়াল করলাম এক আকাশ আনন্দে ঝলমল করছে । ভূতনী আমার বুকে মাথা রেখে বলল- আমাদের বাবুর নাম কি রাখবো ? আমি বললাম- গেদু । ভূতনী বলল- এটা আবার কি রকম নাম হলো ? আমি বললাম- নাম কোনো ব্যাপার না, মানুষের কর্মটাই হচ্ছে আসল । আমরা যাদের কে মনে রাখি- তাদের কর্মের জন্যই মনে রাখি ।ভূতনী খুব আদুরে গলায় আবদার করলো- আমাকে শাহবাগ প্রজন্ম চত্তরে নিয়ে যাবে ? আমি ভূতনীর কপালে একটা ছোট্র চুমু দিয়ে বললাম- হুম, নিয়ে যাবো । আমরা দুইজন চিৎকার করে বলল- রাজাকার মুক্ত বাংলাদেশ চাই । জামাত শিবিরের রাজনীতি বন্ধ করা হোক । জয় বাংলা । ভূতনী বলল- আমি লাল সবুজ একটা শাড়ি পড়বো । আমি বললাম আচ্ছা ।

লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই--
দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন, মজল আঁখি-- মিথ্যে আমায় ডাকাডাকি--
ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো--
আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো ॥
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×