ফুলকপি
ফুলকপিতে রয়েছে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘কে’, যা ঠান্ডাজনিত সর্দি, হাঁচি, কাশি, জ্বর জ্বর ভাব, সারা শরীরে ব্যথা ভাব, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া ও ঠান্ডায় কান বন্ধ হয়ে যাওয়া—এসব সমস্যা দূর করে।ফুলকপিতে নেই কোনো চর্বি, রয়েছে পর্যাপ্ত আমিষ। দেহ গঠনের জন্য প্রয়োজন পর্যাপ্ত আমিষ। কোলেস্টেরলমুক্ত ফুলকপি তাই বৃদ্ধি ও বর্ধনের জন্য প্রয়োজন। প্রচুর পরিমাণে আমিষ বা প্রোটিন থাকার জন্য কিডনির জটিলতায় ভোগা ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শে ফুলকপি খাবেন। কারণ, এতে আমিষ ও পটাশিয়াম রয়েছে অনেক বেশি, যা কিডনির জন্য উপযোগী নয়।
ফুলকপির পাতুড়ি কিভাবে রান্না করবেন, বলে দিচ্ছি- উপকরণ: ফুলকপি ১টি। সরিষাবাটা ২ চা-চামচ। হলুদ ও মরিচের গুঁড়া সামান্য। টক দই আধা কাপ। চিনি, লবণ ও কাঁচা মরিচের কুচি স্বাদমতো। সরিষার তেল আধা কাপ। কালোজিরা ১ চা-চামচ। ক্যাপসিকাম (সবুজ) ১টি। কুচি করা টমেটো আধা কাপ। কলাপাতা ১টি। ঘি ১ টেবিল-চামচ। ধনেপাতা ও পানি সামান্য।
প্রণালি: ফুলকপির ফুলগুলো পরিষ্কার করে সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরাতে হবে। তেল গরম হলে কালোজিরা ফোড়ন দিয়ে ফুলগুলো নাড়াচাড়া করে একে একে হলুদ, মরিচ, দই, চিনি, লবণ, সরিষাবাটা ও টমেটো দিয়ে ১০-১৫ মিনিট রান্না করতে হবে। এবার কুচি করা ক্যাপসিকাম দিয়ে আরও একটু রান্না করতে হবে। প্রয়োজনে পানি দেওয়া যাবে। মাখা মাখা হলে নামিয়ে একটা ওভেনপ্রুফ বাটিতে কলাপাতা বিছিয়ে পাতুড়ি ঢেলে দিন। আরও একটু পাতা দিয়ে ঢেকে তিন-চার মিনিট বেক করে নামিয়ে নিন। ওপরে ঘি, ধনেপাতা ও বাদাম দিয়ে ১ মিনিট রেখে পরিবেশন করতে হবে।
ফিগার সচেতনরা ফুলকপি খেতে পারেন নিঃশঙ্কায়, কারণ এতে ক্যালরির পরিমাণ অনেক কম।উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল ও ডায়াবেটিসের রোগীরা ফুলকপি খেতে পারেন নিঃসঙ্কোচে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল কমাতেও ফুলকপি আমাদের বন্ধু। ফুলকপিতে থাকা প্রচুর পরিমাণে আঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে বিশেষ সহায়ক।খাবার চিবুতে পারে এমন শিশুদের জন্য চাল-ডালে তৈরি খিচুরিতে সবজি হিসেবে সহজেই মেশানো যায় ফুলকপি।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।