somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাংলাদেশের কৃষক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষক কৃষিকার্য পেশায় নিয়োজিত থেকে ফসল উৎপাদন করেন। পাশাপাশি তিনি খাবারের উপযোগী করে গৃহপালিত প্রাণী লালন-পালন করেন।একজন কৃষক তাঁর নিজের জমিতে অথবা অন্যের জমি বর্গা নিয়ে কিংবা অন্যের জমিতে শ্রম দিয়ে ফসল উৎপাদনে নিয়োজিত থাকেন। কৃষক শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় নির্দিষ্ট গৃহপালিত পশু যেমনঃ গবাদিপশু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া ইত্যাদি লালন-পালনও এর সাথে জড়িত।আমাদের দেশের মানুষের গড় আয় দৈনিক ২ ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় মাত্র ১৫০ টাকা এবং নিম্ন আয়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান পেশা হলো কৃষি যা এ দেশের ৮০% লোকের প্রধান Aej¤^b| তাই এ খাতকে অগ্রাহ করে অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব নয়।

মানুষের সবচাইতে আদিতম পেষা হচ্ছে কৃষি।বাংলাদেশের কৃষকেরা সবচাইতে বেশী উৎপাদন করেন ধান যা আমাদের খাদ্য চাহিদা পূরন করে থাকে। কৃষক তার বিনিময়ে কিছু অর্থ পায় যা দিয়ে তার সংসারটা কোনমতে সচল থাকে।কৃষক ফসল ফলায় বলেই আমরা তা খেয়ে জীবনযাপন করি। কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে তাই কৃষিপণ্যর ন্যায্য দাম কৃষকের পাওয়া উচিৎ। আমরা দেখি আলুর বাম্পার ফলন/টমেটোর বাম্পার ফলন/ ফুলকপির বাম্পার ফলন কিন্তু প্রশ্ন হলো কৃষক নেজ্য মূল্য পাচ্ছে না কেন?

বাগেরটের বেশ কিছু কৃষকের সাথে আমার নিয়মিত কথা হয় । আমি শুনি তাদের দুঃখ দুর্দশার কথা। অভাব অনটনের কথা । চাষাবাদ করতে গিয়ে তারা নানান সমস্যার মুখোমুখি হোন । সরকার তাদের দিকে ফিরেও তাকায় না । সারা বছর তারা চাষ করেন, কঠোর পরিশ্রম করেন- কিন্তু তারপরও অভাব তাদের ছাড়ে না । সরকারের উচিত বাংলাদেশের সমস্ত কৃষক কে অনেক সুযোগ সুবিধা দেওয়া । আমি চাই শাইখ সিরাজ এর মতন আরও অনেকে কৃষক এবং কৃষি'র জন্য কাজ করেন । দেশ কে এগিয়ে নেওয়ার জন্য কৃষক এবং কৃষি'র উন্নতির অন্য কোনো বিকল্প নাই ।একটা কথা মনে রাখা খুবই জরুরী- প্রয়োজনীয় কৃষি উপকরন নিশ্চিতকরনের মাধ্যমে খাদ্য উপাদান বাড়ানো সম্ভব।

যেহেতু অধিক পরিমান জমিকে সেচ ব্যবস্থার আয়ত্বে আনতে হবে, তাই সরকার গভীর পাম্প ও নলকুপের মাধ্যমে ইহাকে সহজলভ্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে ।যদি কৃষকদের সেচ ব্যবস্থা সহজলভ্য হয় তবে তারা একটি বা দুটি ফসলের পরিবর্তে তিনটি পর্যন্ত ফসল উৎপাদন করতে পারে। তাদের জমিতে পানি দেয়ার জন্য তাদের বৃস্টির উপর নির্ভর করতে হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×