দিনের শেষে সুখের কাছে
আমি রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা শেষ করে
ফুটপাত থেকে ফুটপাতে হেঁটে হেঁটে শব্দের পর শব্দ সাজাই
ইচ্ছা হয় তোমার কাছ থেকে আদর নিয়ে সারা গায়ে মাখি
তোমার এক একটা দীর্ঘশ্বাস তীরের মতো বুকে এসে বিঁধে
তোমার শাড়ির আঁচলে জমে থাকা শিশির ছুঁয়েছে আমার কষ্ট
কখনও কখনও ভর সন্ধ্যায় আকাশের দিকে তাকালে মনে হয়-
তোমাকে ছাড়া আমি ভীষন রকম অসহায় ।
তুমি পাশে নেই ভাবলেই- বুকের ভেতর কি ভাঙ্গচূরের শব্দ শুনি
শুধু অল্প কিছু মানুষ আকাশের দিকে তাকায়, বৃষ্টিতে ভিজে
তোমার শাড়ির আঁচলে জমে থাকা শিশির সারারাত্রি বলে ভালোবাসি
কেমন হবে, তোমার ভালোবাসা ছাড়া যদি নষ্ট হয়ে যাই?
তোমার আদর পাই না বলেই- সব কাজে আমি ভীষন অমনোযোগী
দিন রাত্রি থাকি ভয়ে-ভয়ে, হারিয়ে যেও না, আমায় শূন্য করে ।
আমি মরতে চাই না- অনেক দিন বেঁচে থেকে ভালোবাসতে চাই
সমুদ্র-পাহাড় অথবা নদী,তোমাকে ছাড়া আমি কোথাও যেতে চাই না।
একদিন জোছনা রাতে তোমার আঁচলে ঢেলে দিব অজস্র বেলী ফুল
আমি জানি, আমার দুর্বল কবিতা তোমার হৃদয় ছুঁয়ে দিতে পারে না
এই জন্যই হঠাৎ হঠাৎ তুমি ভয়াবহ নিষ্ঠুর হয়ে উঠো, তাই ভয় হয়।
আকাশ মাথার উপরে থাকে-তাই আকাশ মহান এবং অপার্থিব
বুকে মাথা রাখো অথবা ঠোঁটে ঠোঁট তাহলে বুঝতে পারবে-
ভালোবাসি কত !তোমার কিসের ভয় ?ইলেকট্রন, প্রোটন সবই আছে ঠিক।
পা রাখো ভালোবেসে আমার বুকে যত্ন করে-শাড়ির আঁচলে জমে আছে শিশির !
ঈশ্বর আছেন বলেই তোমাকে ভালোবাসতে সাহস পাই ।
( আমি কবি না । কবিতা লিখতে জানিও না । কিন্তু মাঝে মাঝে কবিতার মতন কিছু একটা লিখতে ইচ্ছা করে । ইদানিং দেশের অবস্থা ভালো না, তাই মন মেজাজ বেশীর ভাগ সময়ই অশান্ত থাকে । জামায়াত শিবির খুব বেশী বাড়াবাড়ি করছে । আমি চাই দেশে খুব দ্রুত যাবতীয় সমস্যার সমাধান হোক । এটা আমাদের নিজেদের দেশ, অনেক কষ্টে পাওয়া এদেশ। বাংলাদেশ । এই দেশে এক আকাশ আনন্দ নিয়ে থাকতে চাই । যারা আনন্দ নষ্ট করছে- তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। জয় বাংলা ।)
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।