তিনজন ব্লগার গ্রেফতার এবং সাতদিনের রিমান্ডে! আচ্ছা, এই ব্লগার'রা কি দেশের সাথে বেইমানী করেছে ? অথবা কোনো পুলিশের মাথা থেতলে দিয়েছে বা গাড়ি বাসে আগুন দিয়েছে? ব্লগ কোনো অপরাধীদের জগত নয়, আলোকিত মানুশের জগত।আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে।অস্ত্রের চেয়ে কলম অনেক শক্তিশালী। অনেক নেতা এবং মাওলানা'রা বুঝেই না ব্লগ কি জিনিস। হুদাই, চিলের পেছনে ছুটাছুটি।
আগে জানতাম, চোর, ডাকাত, খুনি. গুন্ডা বদমায়েশদের পুলিশ ধরে। ব্লগারদের গ্রেফতার করায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের স্বাধীনদেশ। স্বাধীন দেশে নিজের ইচ্ছা মতো লিখতে পারবো না ? মানুষ ভালোটা গ্রহন করবে- খারাপ টা বর্জন করবে ।ব্লগারদের লেখার জন্য তো দেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি। জন জীবন বিধ্বস্ত হয়নি। ব্লগারদের দুঃখ দিও না তাহলে তারা আকাশে বাতাসে সব জাগায় দুঃখ এঁকে দিবে। বিদেশে থাকা ব্লগারদের কি করবে ? বাংলাদেশের সামুদ্রিক ইতিহাস ঘটে যাওয়া নির্মম হত্যাকান্ড নিয়ে কারো চিন্তার সময়টাও নেই!! এই জেলে হত্যাকারীদের গ্রেফতার দাবী করছি।মাননীয় সরকার- আসল বদমাশদের গ্রেফতার করুন।
স্বাধীনভাবে কথা বলার প্ল্যাটফর্ম হলো বাংলা ব্লগ গুলো।প্রতিটা ব্লগার নিজের রাগ দুঃখ-কষ্ট আনন্দ অভিজ্ঞতা লিখেন ব্লগ গুলোতে।যাদের ভালো লাগে তারা পড়বেন যাদের ভালো লাগে না তারা পড়বে না।প্রতিটা মানুষের রক্ত মহামূল্যবান।হোক একজন নেতা বা একজন রিকশা চালক। একজন মানুষকে বিচার করা হবে মানুষ হিসেবে- সে নাস্তিক না আস্তিক সেটা বড় কথা নয়।মুক্তমনাদের আজ বলা হচ্ছে নাস্তিক।আসলে ব্লগারদের বুকে ছুরি রেখে একটা মহল ফায়দা লুটতে চাচ্ছে। ব্লগার'রা অনেক সহজ ভাবে সত্যটা প্রকাশ করে থাকে, তাই আজ তাদের কন্ঠরোধ করার জন্য একটা বিশেষ মহল উঠে পড়ে লেগেছে। দৃষ্টি দেওয়ার জন্য সরকারের আরও অনেক জায়গা আছে। রাজনীতির বলি হচ্ছে সাধারন ব্লগার'রা !ধর্ম কে ব্যবহার করা ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারে না। তাই এখন ব্লগারদের নিস্তার নাই! রাজনীতিতে ধর্ম কে ব্যবহার করার জন্য একদিন আপনাদেরকে ও জবাবদিহি করতে হবে । জয় বাংলা ।
আমি মনে করি, ব্লগারদের বিষেশ সুবিধা দেওয়া উচিত। কারন, সারাদেশে কোন সহিংসতা চালায় নাই ব্লগাররা।ইসলামী দল 'হেফাযত' এদের ব্লগ নিয়ে চুলকানি টা অসহ্য লাগছে।কারো মত প্রকাশের স্বধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। ব্লগ নিয়ে সরকার এবং ইসলামী দল গুলোর সামান্য ধারনা নেই।ব্লগ হলো প্রদীপ। আর সেই প্রদীপের আলো হচ্ছে ব্লগার'রা। জয় হোক ব্লগারদের।
ব্লগ হলো প্রদীপ আর সেই প্রদীপের আলো হচ্ছে ব্লগার'রা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।