somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

স্বাধীন দেশে লেখায় কেউ হস্তক্ষেপ করবেন না

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাবী ও হুকুম একটিই- ব্লগারদের মুক্তি চাই।যেটা লিখেছে সেটার জবাব লেখার মাধ্যমে দেন। কিছু বলে থাকলে সেটা পালটা জবাবের মাধ্যমে দেন। গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে জবাব দেয়া মুক্তচিন্তার পরিচয় না।

ব্লগার'রা যদি কিছু ভুল লিখে থাকে- তাহলে আপনারা সঠিকটা লিখুন।যার যেটা খুশি সে সেটা গ্রহন করবে। ভুল লেখার কারণে ব্লগারদের এখনই শাস্তি দেওয়ার কি আছে! ৪২ বছর অপেক্ষা করুন। কথায় বলে গাইতে গাইতে গায়েন। ব্লগার'রা একদিন লিখতে লিখতে লেখক হয়ে যাবেন।ছেলে পেলেদের নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে লিখতে দিন। তাদের লেখায় হস্তক্ষেপ করা উচির নয়।আপনারা রাজনীতি করছেন- ব্লগার'রা কিন্তু রাজা চেক দিতে জানে।বাঘের লেজ দিয়ে কান চুলকানো যায় না।বাংলাদেশের ইতিহাস পৃথিবীর অন্য সব দেশ থেকে আলাদা।চট্টগ্রাম নগরীতে মোটর সাইকেল শোডাউন করেছে ‘হেফাজতে ইসলামে'। এইডা কিসের শোডাউন ইসলাম রক্ষার নাকি জামাত রক্ষার? আজকাল মোল্লারা দেখি বড়লোক হয়ে গেছে? হোন্ডায় চড়ে শোডাউন না করে দু'রাকাত নামাজ পড়লে বেশী ভালো হতো।হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করা এবং জামায়াত-শিবির নিষিদ্বের দাবিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে সেক্টরস কমান্ডার ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল পেশাজীবী সমন্বয় পরিষদসহ ২৭টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শুধুমাত্র ‘ইসলাম ধর্ম অবমাননাকারীকে’ সরকার শাস্তি দিতে উদ্যোগ নিচ্ছে, অন্য ধর্ম অবমাননাকারীকে নয়! মূর্তি ভাঙ্গা অথবা সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন দেওয়া লুটপাট করা জায়েজ? কীবোর্ডে টিপাটিপি না করলে তো ভালো লাগে না।কিছু মানুষকে খুশি করার জন্য ব্লগারদের গ্রেফতার করা হলো। তাদের অপরাধ তারা একটি বিশেষ ধর্মের প্রতি বিশ্বাস রাখে না । সারাদেশ দেখল তিন বিপ্লবী তরুণের চোখে জমে থাকা এক আকাশ ঘৃণার অশ্রু ।তাদের নেওয়া হলো রিমান্ডে। সর্বদাই কিছু কিছু লোক থাকবে যারা যুক্তিযুক্ত সমালোচনা দ্বারা ধর্মের বিভিন্ন অসঙ্গতি ধরিয়ে দেবে। ( মাঝে মাঝে ২/১ টা মন্দীরে আগুন না দিলে মানুষ বুঝবে কী করে যে , হিন্দু নামে এই দেশে একটা জাতি আছে । হিন্দুদের বাড়ি ঘর না জ্বালালে মানুষ ভাববে , হিন্দু ধর্ম কোন রুপকথার গল্পের শিরোণাম , বাস্তবে যার অস্তিত্ব নেই । সুতরাং. . . এদের আবার অনুভূতি?)

একটা গোরুর গলায় দশ হাত লম্বা মোটা দড়ি বাঁধা। সেখান থেকে পঁচিশ হাত দূরে এক আঁটি ঘাস আছে। কেউ ঘাস এগিয়ে দিল না, দড়ি ছিঁড়তে হলো না, অথচ গোরু অনায়াসে সেই ঘাস খেয়ে ফেলল। বল তো, এটা কী করে সম্ভব হয়?

বাংলাদেশ দণ্ডবিধির ৫৭ ও ২৯৫(ক) ধারা অনুযায়ী, ধর্ম বা ধর্মবিশ্বাসের অবমাননা করে কোনো উক্তি করলে দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে এ ধরনের কাজের জন্য আইন সংশোধন করে সাজার মাত্রা বাড়ানোর চিন্তাভাবনাও আছে। এ ধরনের অপরাধের বিচারে ঢাকায় ট্রাইব্যুনাল গঠন করে বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগীয় পর্যায়েও এ ধরনের ট্রাইব্যুনাল গঠন করা হবে।

যে তিনজন ব্লগারকে আটক করা হয়েছে- আমার বিশ্বাস তাদের হাতে এখন ল্যাপটপ দিলে, তারা আবার ভয়হীন ভাবে লিখবে- যা তারা সত্য বলে জানে, বিশ্বাস করে।অপরের বিশ্বাস দিয়ে নিজের বিশ্বাসকে আহত করার নাম হচ্ছে কাপুরুষতা।যুদ্ধাপরাধীদের বিচার দাবির সঙ্গে আস্তিকতা বা নাস্তিকতার সম্পর্ক কি?ধর্ম অনুভূতিতে আঘাত লাগার কথা বলে যদি আস্তিকেরা নাস্তিকদের বিচার চায়, তাহলে নাস্তিকেরাও তো তাদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আস্তিকদের বিচার চাইতে পারে।যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি- সসম্মানে আমার ব্লগার ভাইদের মুক্তি দেওয়া হয়েছে! আহ !!
ভাই, আমি একজন অতি সাধারন ব্লগার।আমি শান্তি চাই।নিজের জন্ম ভূমিতে সুখে শান্তিতে বাস করতে চাই। আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করুন, দুর্নীতিবাজদের বিচার করুন আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান, অন্যথায় আমাকে গ্রেফতার করুন । চারদিকে এত অনাচার আর ভালো লাগে না। জয় বাংলা ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×