আফ্রিকার গ্রামগুলোতে যে শিশুরা জন্মগ্রহন করে মাত্র পাঁচ বছর বয়সে তাদের রাখালের দায়িত্ব নিতে হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টা তাদের কাটে ভেড়া আর গরুর পেছনে। সময়টা তারা কাটায় খেলাধূলা করে, নদীতে সাঁতার কেটে, মাছ ধরে, পাহাড়ের উঠে, কোনো গাছের ডালে মৌচাক ভেঙ্গে অথবা নিজেরা নিজেরা মারামারি করে! এমনই এক শিশুর দল একদিন দুপুরে একটা মজার খেলা বের করলো। খেলাটা হলো একটা গাধার পিঠে উঠতে হবে এবং তাকে গোটা মাঠ কোনা ঘেষে ঘুরিয়ে আনতে হবে। একে একে সবাই গাধার পিঠে উঠলো । সবশেষ ছেলেটা গাধার পিঠে উঠেই গাধাকে আঘাত করলো সামনে এগোবার জন্য।
গাধাটা এত পরিশ্রমের কারনে বিরক্ত আর ক্লান্ত হয়ে পরেছিল বোধহয়। সে এদিক ওদিক যেতে লাগলো আর শেষে একটা কাঁটার ঝোপে গিয়ে ছেলেটিকে ফেলেই দিলো। হাতে পিঠে মুখে কাঁটার দাগ নিয়ে ছেলেটা যখন উঠে দাড়ালো তখন তার লজ্জার সীমা রইলো না।অন্যান্য ছেলেরা তাকে দেখে হাসতেই লাগলো। আফ্রিকানদের আত্বসম্মান বোধ প্রচুর। গাধার পিঠ থেকে বন্ধুদের সামনে পড়ে যাওয়াটা আসলেই ভীষন লজ্জার ব্যাপার। এই লজ্জার কাছে হাত পায়ে পাওয়া আঘাতও কিছুই না।
অনেক বছর পর ছেলেটা তার জীবনীতে ঘটণাটা শেয়ার করলো। লিখেলো যে সেদিনের সেই গাধাটি তার জীবনে অনেক বড় শিক্ষাটি দিয়েছিল। সে বুঝতে পেরেছিল কাউকে ছোট করতে গেলে নিজেকেই ছোট হতে হয়। কাউকে খেলার ছলে হলেও লজ্জায় ফেললে নিজেকেই লজ্জায় পড়তে হয়। নিজের শত্রুকেও সম্মানের চোখে দেখার শিক্ষাও সে এই ঘটনা থেকেই পেয়েছিল। এরকম যার বিচার, সেই কালো ছেলেটাই যে পরবর্তীতে গোটা আফ্রিকায় কালোদের স্বাধীনতা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে এটাই তো স্বাভাবিক।ঠিক ধরেছেন, সেই কালো ছেলেটারই নাম নেলসন ম্যান্ডেলা।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।