somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ২৬

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ই মার্চ ১৯৭১। আজ সকাল থেকেই গুল্লু অনেক অস্থির।আজ একটি বিশেষ দিন। শেখ মুজিবুর রহমান আজ ভাষণ দিবেন।এবং আজ বিকেলে হিমির সাথে গুল্লুর দেখা করার কথা শহীদ মিনারে।গুল্লু অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছে- হিমিকে নিয়ে রেসকোর্স ময়দানে যাবে। শেখ মুজিবর কি বলেন-মন দিয়ে শুনবে।দেশের অবস্থা ভালো না। আজকে শেখ সাহেবের ভাষণের উপর অনেক কিছু নির্ভর করবে। ইয়াহিয়া কে বিশ্বাস নেই। ব্যাটা একটা হারামজাদা। সমস্যা হলো হিমি কি যাবে ভাষণ শুনতে? হিমি চেয়েছিল বলাকাতে সিনেমা দেখবে।হিমি সিনেমা দেখতে খুব পছন্দ করে।

হিমি হাসি মুখে রাজি হয়েছে- সে অবশ্যই যাবে শেখ সাহেবের ভাষণ শুনতে । গুল্লু এবং হিমি রেসকোর্স ময়দানে গিয়ে প্রচন্ড অবাক। তারা তাদের জীবনে এত মানুষ কোনো দিন দেখেনি। মনে হচ্ছে যেন সারা দেশের মানুষ এই ময়দানে এসে জড়ো হয়েছে। সব বয়সী মানুষ এখানে এসে জড়ো হয়েছে। অনেক ছোট ছোট বাচ্চা তাদের নানা দাদার কোলে পিঠে কাঁধে, বাচ্চারা অবাক হয়ে চেয়ে আছে এত মানুষ দেখে। গুল্লু হিমির হাত ধরে একেবারে মঞ্চের কাছে নিয়ে গেছে। গুল্লুর খুব শখ শেখ সাহেব কে কাছ থেকে দেখবে।হিমি বলল আমি কখনও ভাবতে পারিনি এত কাছ থেকে শেখ সাহেব কে দেখব!

হিমি খুব সুন্দর করে সেজেছে। সাদা কালো একটি শাড়ি পড়েছে। কিন্তু হাত ভরতি লাল সবুজ কাঁচের চুড়ি। কপালে একটা বড় লাল টিপ।সিনেমা দেখতে পারেনি বলে হিমির একটুও মন খারাপ হয়নি। মুজিব মঞ্চে উঠলেন। হিমি শক্ত করে গুল্লুর হাত ধরে রাখলো। ব্রজ কন্ঠে তার ভাষণ শুরু করলেন। ময়দানের সবাই একসাথে চিৎকার করে বলে উঠলো- জয় বাংলা। শেখ মুজিব বললেন- "আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। ...১৯৬৬ সালে ৬দফা আন্দোলনে ৭ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯ এর আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন, দেশে শাসনতন্ত্র দেবেন, গনতন্ত্র দেবেন - আমরা মেনে নিলাম। ... তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, আরো রক্ত দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা।

এটাই ছিল গুল্লুর সাথে হিমির শেষ দেখা। গুল্লু দেখেছে শেখ মুজিবরের ভাষণ শুনে সেদিন হিমির চোখ ভিজে উঠেছে। একটু পর পর হিমি তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেছে।ভাষন শেষে গুল্লু হিমিকে বাসায় পৌছে দেয়। গুল্লুর সাথে হিমির বিয়ে হওয়ার কথা ছিল ১৬ই ডিসেম্বর।সত্তরের সাধারণ নির্বাচনের ঐতিহাসিক গণরায়কে নস্যাৎ করার জন্য একাত্তর সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বেতার ঘোষণার মাধ্যমে ৩ মার্চ ঢাকায় আহূত জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করে।

২৫শে মার্চ এর পর হিমি এবং গুল্লুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায় রক্তপিপাসু হিংস্র পাকিস্তানি সেনাবাহিনী।দেশের বিভিন্ন স্থানে নিরীহ, নিরস্ত্র মানুষদের ওপর চালায় গণহত্যা ও পৈশাচিকতা। সেই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি ছাত্র, শিক্ষক, নারী, শিশু এমনকি রিকশাচালকও।২৫ শে মার্চ রাতে গুল্লু হিমির বাসার উদ্দেশে বের হয়- তারপর গুল্লুর খোঁজ পাওয়া যায়নি।২৫শে মার্চ রাতে ঢাকার বিভিন্ন জায়গায় হানাদার বাহিনীর অগ্নিসংযোগে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। চতুর্দিকে বিরামহীন গুলির শব্দে বিনিদ্র রাত কাটায় নগরবাসী। হঠাৎ করে হানাদার বাহিনীর আক্রমণ ও রাস্তায় রাস্তায় তাদের সশস্ত্র টহলে ভীতসন্ত্রস্ত মানুষ ঘরের কোণে আশ্রয় নিয়েও শেষ রক্ষা করতে পারেনি।

২৬শে মার্চ আসে স্বাধীনতার ঘোষণা। এরপর নয় মাস বাঙালির মরণপণ যুদ্ধে অর্জিত হয় রক্তের পতাকা।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×