somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই- ৮৭

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথের জন্মের সময় সারদা দেবীর বয়স ৩৪-এর মত৷ রবীন্দ্রনাথের রচনায়, রবীন্দ্রনাথের স্মৃতিতে মায়ের উপস্থিতি অবিশ্বাস্য রকম কম৷ রবীন্দ্রনাথের বয়স যখন তেরো বছর দশ মাস, তখন তিনি মাকে হারান৷ ততোদিনে তাঁর কবিতা লেখা শুরু হয়ে গেছে৷ কবিতা শুনিয়ে সন্দিগ্ধ ও মুগ্ধ করেছেন সবাইকে৷ এমনকি সেকালের বিখ্যাত সাময়িক পত্র ‘তত্ত্ববোধিনী'-তে ‘অভিলাষ' নামে তাঁর একটি দীর্ঘ কবিতাও ছাপা হয়ে গেছে৷ কবিতার নিচে অবশ্য রবীন্দ্রনাথের নাম ছিলো না৷ লেখা হয়েছিলো ‘দ্বাদশ বর্ষীয় বালকের রচিত'।

অবাক করা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ তাঁর মায়ের সম্পর্কে কোথাও কিছু লেখেন নি তেমন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ছেলেবেলা’ ও ‘জীবনস্মৃতি' পড়ে খুবই সামান্য তাঁর মায়ের সম্পর্কে জানা যায়।বিভিন্ন বই-পত্র পড়ে যতোটুকু জানা যায়, তাতে দেখা যায় যে- তিনি একেবারেই একজন সহজ-সরল মানুষ ছিলেন।

রবীন্দ্রনাথের এক বোন স্বর্ণকুমারী দেবী এক জায়গায় লিখেছেন-“মাতাঠাকুরাণী ত কাজকর্ম্মের অবসরে সারাদিনই একখানি বই হাতে লইয়া থাকিতেন। চাণক্যশ্লোক তাঁহার বিশেষ প্রিয় পাঠ ছিলো, প্রায়ই বইখানি লইয়া শ্লোকগুলি আওড়াইতেন। তাহাকে সংস্কৃত রামায়ণ মহাভারত পড়িয়া শুনাইবার জন্য প্রায়ই কোনো না কোনো দাদার ডাক পড়িত।” এই ডাকে রবীন্দ্রনাথকেও সাড়া দিতে হয়েছিলো। রবীন্দ্রনাথ মাকে এইসব শুনাতে পারছেন! এতে তাঁর যেমন অহঙ্কার হতো, তেমনি মায়েরও অহঙ্কার হতো যে তাঁর সন্তান এতো সুন্দর করে রামায়ণ মহাভারত পড়তে পারছে।

রবীন্দ্রনাথের মায়ের জীবন যাপন একেবারেই ছিলো সাদামাটা। ভিতর বাড়ির মহিলাদের সঙ্গে গল্প-গুজব করে কাটাতেন। রবীন্দ্রনাথ মায়ের এই আড্ডার কথা লিখেছেন এভাবে, ‘মনে পড়ে বাড়ি-ভিতরের পাঁচিল-ঘেরা ছাদ। মা বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে, তাঁর সঙ্গিনীরা চারদিকে ঘিরে বসে গল্প করছে। সেই গল্পে খাঁটি গল্পের দরকার ছিলো না। দরকার কেবল সময় কাটানো।... মায়ের সঙ্গিনীদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন ব্রজ আচার্য্যরি বোন, যাঁকে আচার্যিনী বলে ডাকা হ’ত। তিনি ছিলেন এ বৈঠকে দৈনিক খবর সরবরাহ করবার কাজে।”

রবীন্দ্রনাথ ছিলেন একেশ্বরবাদী এবং ব্রাহ্মধর্মে বিশ্বাসী। জীবনের অধিকাংশ সময় তিনি মুসলমানদের সঙ্গে এই বাংলাদেশেই কাটিয়েছেন। তাঁর অজস্র রচনা, বিশেষ করে কবিতা ও ছোটগল্পে মুসলমানদের প্রসঙ্গ বারবার উচ্চারিত হয়েছে। ধর্মেকর্মে তিনি ছিলেন সর্বজনীন এবং মানবতাবাদী। তাঁর সাহিত্যের সীমানা শুধু একটি বিষয়ের মধ্যে আবদ্ধ ছিল না। তিনি ইসলাম ও ইসলাম ধর্মের 'প্রফেট' সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন ছিলেন। ১৯৩৩ সালের ২৬ নভেম্বর পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুম্বাই শহরে একটি সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মির্জা আলী আকবর খান। রবীন্দ্রনাথ এ সভায় ইসলামের আদর্শ-মহত্ত্বের প্রতি আস্থা প্রকাশ করে একটি অপূর্ব বাণী প্রেরণ করেছিলেন। সভায় তাঁর প্রদত্ত বাণী পড়ে শুনিয়েছিলেন সরোজিনী নাইডু।

রবীন্দ্রনাথ তাঁর বাণীতে লিখেছিলেন, জগতে যে সামান্য কয়েকটি মহান ধর্ম আছে, ইসলাম ধর্ম তার মধ্যে অন্যতম। মহান এই ধর্মমতের অনুগামীদের দায়িত্বও তাই বিপুল। ইসলামপন্থীদের মনে রাখা দরকার, ধর্মবিশ্বাসের মহত্ত্ব আর গভীরতা যেন তাদের প্রতিদিনের জীবনযাত্রার ওপরও ছাপ রেখে যায়। আসলে এই দুর্ভাগা দেশের অধিবাসী দুটি সম্প্রদায়ের বোঝাপড়া শুধু তো জাতীয় স্বার্থের সাম্প্রতিক উপলব্ধির ওপর নির্ভর করে না। সত্য দ্রষ্টাদের নিঃসৃত শাশ্বত প্রেরণার ওপরও তার নির্ভরতা। সত্য ও শাশ্বতকে যাঁরা জেনেছেন ও জানিয়েছেন তাঁরা ঈশ্বরের ভালোবাসার পাত্র এবং মানুষকেও চিরকাল ভালোবেসে এসেছেন।

হাইকু সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জাপান যাত্রী তে বলেন,‘এ ছবি দেখার কবিতা, গান গাওয়ার কবিতা নয়।’
সবচেয়ে নামকরা হাইকু কবি বাশো (১৬৪৪-১৬৯৪) জেন বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। এরপর দুজন নামকরা কবি হচ্ছেন বুসন (১৭১৫-১৭৮৩) ও ইসা (১৭৬৩-১৮২৭)। হাইকু অনুবাদ করা কঠিন। এর মধ্যে উদ্ধৃতি, উপমায় দ্ব্যর্থবোধক ভাব রয়েছে। এ ছাড়া বহু সিলেবল-বিশিষ্ট জাপানি ভাষা থেকে অনুবাদ করাও বেশ কঠিন। হাইকু অনেক সময় সমগ্র কোনো ভাব বা সম্পূর্ণ কোনো বক্তব্যের নিদর্শন নয়।

( চলবে...।)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×