আপনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন। কিন্তু অভিমানী। আপনি ভাই-বোনদের স্নেহ করলেও সবসময় তাদের কাছ থেকে মনোমত ব্যবহার পাবেন না। পিতা-মাতার প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্যবোধ থাকলেও আপনার প্রতি তাদের খুব একটা সুবিচার থাকবে না। আত্মীয়রা আপনার কাছে সুযোগ নেবে কিন্তু কৃতজ্ঞতাবোধ থাকবে না। আপনার দাম্পত্য জীবন সুখের হলেও স্ত্রীর সঙ্গে মতবিরোধ প্রায়শ:ই হবে।কর্মজীবনে জাতক খুবই সংযত ও কর্তব্যপরায়ণ। কোনমতেই কোন কাজে গাফিলতি করে না।তুলারা মানুষ ভালোবাসে, কিন্তু অনেক মানুষের ভিড় তাদের অপছন্দ। শান্তির পায়রাদের মতোই সুশীলভাবে তারা অন্যদের ঝগড়া-বিবাদে মধ্যস্থতা এবং মীমাংসার জন্য যায়। তারা সুশীল এবং তাদের সঙ্গ আনন্দদায়ক। তুলা জাতকেরা খুবই বুদ্ধিমান। একই সাথে, তারা চরমভাবে সরল। সহজেই এরা অন্যের প্রতারণার শিকার হয়।
আপনি ভ্রমনপিপাসী। প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে বরাবরই আকর্ষণ করে।শরাশিচক্রের সপ্তমরাশি তুলা। তার প্রতীক তৌলদন্ড (দাড়িপাল্লা)। তুলার অধিপতি শুক্র। আবার তুলার অষ্টমস্থ বৃষরাশির অধিপতিও শুক্র। পার্থিব ভোগ সুখের কারক এই শুক্র। কিন্তু মনে রাখতে হবে তৌলদন্ডে মেপে নেওয়ার কথা অর্থাৎ জীবনের মাপকাঠির যেন এদিক-ওদিক না হয়।তুলারাশির জাতক-জাতিকার বিচার-বিশ্লেষণের ও লোকচরিত্র বোঝবার ক্ষমতাও রয়েছে। চিত্রা, স্বাতী ও বিশাখা এই তিনটি নক্ষত্রের সমবায়ে এই রাশি।সৃষ্টিধর্মী কাজ ও বিচার বিবেচনার কাজে তুলার জাতকের বিশেষ আগ্রহ থাকে।তুলাদের কণ্ঠস্বর সাধারণত মিষ্টি এবং কলিং বেলের মতোই পরিষ্কার। এই মানুষগুলো সাধারণত নিজেদের কণ্ঠস্বরকে কর্কশ কিংবা তীক্ষ করে তোলে না। সমগ্র পৃথিবীতে তুলা জাতকই একমাত্র ব্যক্তি যার কণ্ঠে শুনবেন, 'আমি তোমাকে ঘৃণা করি, এবং এখন তোমার নাকে একটা ঘুষি মারবো,' অথচ আপনার মনে হবে সে যেন মহাদেব সাহার কবিতা আবৃত্তি করে বলছে। বস্তুত, তুলার বৈশিষ্ট্যসম্পন্ন একজন জাতকের মুখ দেখলে মিষ্টি বিস্কুটের কথা মনে পড়বে।
তুলারাশির জাতক সব কাজ নিখুঁতভাবে করতে চাইবে। ভোগবিলাসে জাতকের সুরুচি প্রকাশ পাবে। সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করে থাকে। সামাজিক ব্যবহার অত্যন্ত মধুর। নিজের সাধনার পথে অবিচল থেকে তার সুষ্ঠ রূপায়ণে সচেষ্ট হবে। আত্মবিশ্বাস জাতকের মধ্যে খুব বেশী থাকবে। তুলারাশির চরিত্রের দৃঢ়তা দেখাবার মত। সবার সঙ্গে মিশতে পটু। তুলারাশির জাতকের ভাগ্যের মধ্যবয়সের কাছাকাছি সময়েই বিশেষ উন্নতি হয়। প্রথম বয়সে ভাগ্য সাধারণতঃ অনিশ্চিত থাকবে। ৩৯ থেকে ৪৫ বর্ষ সময়টি জাতক বিশেষ আনন্দে কাটায়।এমন কোনো তুলাজাতককেই খুঁজে পাওয়া যাবে না যার হাসিটা এক টুকরো নরম সাদা মেঘের মতো সুশ্রী নয়। তুলার হাসি শক্ত একটা চকলেটকেও নিমিষে গলিয়ে দিতে পারে। আর যখন এই হাসি আপনার উপর পূর্ণ প্রভাব বিস্তার করে তখন একদম বদখত মুখটিকেও আপনার চমত্কার সুন্দর বলে মনে হবে। প্রথমে তারা কথার ঝড় বইয়ে দেবে, এবং একাই কথা বলে পুরো আলোচনাটা মুখর করে রাখবে।
বিবাহিত জীবন সুখের হয়। তীব্র বাসনা ও কামনা জাতককে বিশেষভাবে উত্তেজিত করে তোলে। স্ত্রী সুন্দরী ও বিদুষী হয়। দাম্পত্যজীবনে জাতক স্ত্রীকে একান্তভাবে পেতে চায়। নিবিড় প্রীতির সম্পর্কও যেমন থাকবে তেমনি মনকষাকষিও কম হবে না। বিবাহোত্তর জীবন জাতকের বিশেষ আনন্দমুখর হয়। স্ত্রীর প্রভাবে উন্নতির সক্ষম হয়। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে জাতককে বিশেষ কষ্ট পেতে হয়। কোন দূরারোগ্য ব্যাধির প্রকোপ থেকে স্ত্রীকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সন্তান সংখ্যা মাঝামাঝি হয়।
গ্রিকদের সুবিচারের দেবী জিউসকন্যা অ্যাস্ট্রিয়া। তার এক হাতে একটি দাঁড়ি-পাল্লা নিরপেক্ষতার প্রতীক হিসাবে শোভা পায়। এই দেবীকেই গ্রিকরা তুলা রাশি চক্রের তারকামন্ডলী হিসেবে জ্যোতির্মন্ডলে কল্পনা করতো।[তুলা রাশি,সেপ্টেম্বর ২৩-নভেম্বর ২১,রত্ন :পান্না, ফিরোজা, ওপাল, ক্যাটস আই,তুলা ব্যক্তিত্ব -আলফ্রেড নোবেল, আইজেন হাওয়ার, জিমি কার্টার, মহাত্মা গান্ধী, স্যার সৈয়দ আহমদ, রবার্ট ক্লাইভ, শেখ হাসিনা, উইলিয়াম ফকনার, মাও সে তুং, বেগম আখতার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।]
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।