১/ এক লোক তার স্ত্রী ও তার দুই ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে। পথে একটি বিশাল গভীর নদী পড়লো। নদীতে একটি মাত্র পাল না তোলা নৌকা ছিলো। নৌকাতে যদি ঐ লোকটি উঠে তাহলে দেখা যায় আর কেউ উঠতে পারে না। আবার যদি তার স্ত্রী উঠে তাহলেও আর কেউ উঠতে পারবে না। এবং তাদের দুই ছেলে উঠলে অন্য কেউ উঠতে পারবেনা।
কিন্তু কিছুক্ষন পর দেখা গেল তারা সবাই ঐ নৌকার মাধ্যমে নদী পার হল। কিভাবে সম্ভব??
বি.দ্রঃ তাদেরকে অবশ্যই নৌকার মাধ্যেমে নদী পার হতে হবে এবং দাঁড় ছাড়া অন্যকিছু ব্যবহার করা যাবে না।
২/ একটি গ্রামে বেড়াতে গেছেন আপনি।আপনাকে বলা হলো গ্রামের অধের্ক লোক সবসময় সত্যি কথা বলে বাকি অধের্ক লোক সবসময় মিথ্যা কথা বলে। এখন গ্রামের একটা লোক এলো আপনার সাথে দেখা করতে, আপনি কি তাকে মাত্র একটা প্রশ্ন করে বলতে পারবেন সে সত্যবাদী না মিথ্যাবাদী? প্রশ্নটা কি?
৩/ এক দুর্ধর্ষ অপরাধীর মৃত্যুদন্ডের আদেশ হল।দেশে ২টি নিয়মে মৃত্যুদন্ড কার্যকর করা যায়। বিচারক আসামীকে জিগ্যেস করলেন,"তুমি কিভাবে মরতে চাও?ফাঁসীতে নাকি গর্দান নেওয়ার মাধ্যমে?"আসামী কিছু না বলায় বিচারক বললেন,"আচ্ছা যাও।তোমাকে সরাসরি বলতে হবে না।তুমি যে কোন একটা বাক্য বল।বাক্যটা সত্যি হলে তোমার গর্দান যাবে আর মিথ্যা হলে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে।"
আসামি কিছুক্ষন চিন্তা করে এমন এক বাক্য বলল যে বিচারক আরো কিছুক্ষন চিন্তা করে তাকে ছেড়ে দিল। আসামী বিচারককে কি বলেছিল ?
৪/ খোলা প্রান্তরে দুজন লোক পরে আছে। একজন জীবিত অন্য জন মৃত।দুজনের কাধে একটি করে ব্যাগ রয়েছে। জীবিত জনের ব্যাগ খোলা এবং মৃত জনের ব্যাগ বন্ধ। বলতে হবে তাদের ব্যাগে কি ছিল ?
একটা পরামর্শ - সুন্দর মন আর ভালো ব্যক্তিত্যের জন্যে সবচেয়ে দরকারী হচ্ছে উদার মনের হওয়া। উদার না হলে কখনোই সুন্দর মনের অধিকারী হতে পারবেন না। অবশ্যই আপনাকে আপনার ধর্মীয় অনুশাসনগুলো মানতে হবে এবং অবশ্যই তা যাচাই বাছাইয়ের মাধ্যমে। ধর্মগ্রন্থগুলো সবসময়েই একটা মানুষকে বিচার-বুদ্ধি প্রয়োগ করেই কাজ করতে বলে।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।