somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কুম্ভ রাশির দিনকাল

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা জানি, রাশিচক্র প্রথম প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা পায় প্রাচীন গ্রিসে। কিন্তু প্রমাণ মিলেছে তারও প্রায় ১শ বছর আগে মিশরীরা রাশিচক্র বিষয়ে সচেতন ছিল। বিশেষ করে মিশরের রাজারা (ফারাও) রাশিচক্রের মাধ্যমে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে খুবই উৎসাহী ছিল। তারাও মনে করতো নক্ষত্রের অবস্থান ও ক্রিয়ার ওপর নির্ভর করে একজন মানুষের জীবন। তবে মিশরীয়দের রাশিচক্র গ্রিকদের চেয়ে ব্যতিক্রম। রাশিগুলোর নাম ও রূপের ছিল ভিন্নতা। কিন্তু রাশিরসমূহের নক্ষত্র-মানচিত্র ছিল প্রায় অভিন্ন। মিশরীয় রাশিচক্রেও ১২টি রাশি রয়েছে। তবে মিশরীয়দের কাছে এক একটি রাশি এক একজন দেব-দেবী বলে স্বীকৃত ছিল।

ট্রয়ের গনিমেডে এক অতি সুন্দরী যুবতী। দেবরাজ জিউস তার প্রেমে পড়েন। তিনি ঈগলের ছদ্মবেশে অপহরণ করে স্বর্গে নিয়ে যান এই যুবতীকে। গনিমেডেকে দেবতাদের পেয়ালায় মদ তুলে দেয়ার কাজে লাগানো হয়। এজন্যই কুম্ভ রাশি চক্রের তারকামন্ডলীর চিহ্ন‎ হিসাবে আমরা দেখি একজন পাত্র থেকে পানি জাতীয় কিছু ঢালছে। অন্য স্থানে বলা হয়েছে, কুম্ভ হলো জলের ধারক। যিনি পৃথিবীতে বন্যা দেন এবং নদীগুলো ভরাট করেন। শুধু তাই নয় তিনিই গ্রিকপুরাণের সেই মহা-প্লাবনের হেতু।গ্রীষ্ম ও শরৎকালে এই রাশির নক্ষত্রগুলোকে দেখা যায়।

আপনি কষ্টসহিষ্ণু ও বাস্তবাদী। কোন ব্যাপারে মানসিক কষ্ট পেলেও কাউকে বুঝতে দেবেন না। কল্পনার কোন স্থান আপনার কাছে জায়গা পায় না। সবসময় বাস্তবটাকেই আপনি মেনে চলেন। সবাইকে নিয়ে থাকতেই আপনি ভালোবাসেন।একাগ্রতা ও বিশ্বাস প্রবল হয়। নিষ্ঠা এত বেশী হয় যে তা চোখেমুখে ফুটে বেরোয়। অত্যন্ত আত্মাভিমানী ও আবদারপ্রিয়। জনপ্রিয় হলেও অন্তরঙ্গ বন্ধু খুব কম থাকে। ভোগ ও ত্যাগ দুই ব্যাপারে বিশেষ পটু। অনেক লোকের মধ্যে থাকলেও নিজেকে নিঃসঙ্গ বলেই মনে হবে। অত্যন্ত আরামপ্রিয় ও ভাবপ্রবণতার জন্য সাফল্যে বাধা আসে। স্পষ্ট কথা বলার জন্য জাতকের অপূরণীয় ক্ষতি হয়।

সামান্য কারণে উত্তেজিত হয়ে ওঠায় জাতক অনেক ঘনিষ্ঠ বন্ধুর বিরাগ ভাজন হয়ে পড়ে। জাতকের বন্ধু ভাগ্য এমনিতে ভাল। বন্ধুর দ্বারা উপকার বা অপকার দুই হয়ে থাকে। বন্ধু খুবই সীমিত হয়। মনের অস্থিরতায় ভাল মন্দ বুঝতে জাতক প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়বে।কুম্ভ রাশির শুভ সংখ্যা ৮ ও ৪।শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি।কুম্ভ(২১ জানু - ১৮ ফেব্রু) ।
কুম্ভ জাতক বা জাতিকা যাই চিন্তা করে সেসবের সাথে ভবিষ্যতের কোন না কোন যোগাযোগ রয়েছে।কোন কিছু ঠিকমতো জানার পর সেটাতে বিশ্বাস বা আস্খা আনা সহজ, কিন্তু কুম্ভদের লক্ষ্য যদিও ভবিষ্যতের কোন অস্খির নীলাকাশের দিকে, তবুও তারা বাস্তববাদী।

কুম্ভরা মিথ্যাচার এবং প্রতারণা ঘৃণা করে এবং তারা ধার দেয়া এবং নেয়াও অপছন্দ করে। তারা আপনাকে টাকা উপহার হিসেবে দিতে পারে, কিন্তু তাদের কাছে টাকা ধার চেয়ে লাভ হবে না। আপনি কি আপনার কুম্ভ জাতক বন্ধু শিপলুর কাছে জরুরি ভিত্তিতে ৫০০ টাকা চেয়েছেন? আপনার বন্ধুটি নিশ্চয়ই আপনাকে অবাক করে দিয়ে নোটটা আপনাকে বের করে দেখিয়েছে এবং দিয়েছেও। তার টাকাটা যথাসময়ে ফেরত দিতে হবে। প্রতিশ্রুতি ভঙ্গ করলে কিংবা টাকা ফেরত দেয়ায় গড়িমসি করলে আপনাদের বন্ধুত্বে একটা বড় ফাটল ধরতে পারে। কুম্ভরা নিজেদের প্রতিজ্ঞা রাখে, তারা তাদের দেনা পাওনা সময়মতো পরিশোধ করে এবং আপনার কাছ থেকেও তারা একই আচরণ প্রত্যাশা করবে। কিন্তু এহেন সততাবোধ থাকা সত্ত্বেও তাদের আচরণ অনেকসময়ই প্রশ্নের সম্মুখীন হয়।

কুম্ভরা তাদের আদর্শবাদীতার কারণে খুবই প্রশংসিত হয়। হয়তো একটু অতিরিক্ত প্রশংসা পায়, কেননা সত্যিকার আদর্শবাদীতায় অন্ধ ভক্তি এবং আশাবাদী মনোভাব থাকতে হয় ।কুম্ভদের দৃষ্টিভঙ্গি এতোই মহৎ যে তাদের মধ্যে সংস্কারদুষ্ট মানসিকতা খুঁজে পাবেন না, যদি না তাদের মধ্যে গ্রহ-নক্ষত্রগুলোর কুপ্রভাব থাকে। এমন কি যদি বা তার মধ্যে সংস্কারদুষ্টতা থাকে তাহলে সেটা তাকে দেখিয়ে দেয়া হলে সে অত্যন্ত বিচলিত হবে। তার মধ্যে ভাতৃত্ববোধ এতটাই তীব্র যে যদি কোন একজন দুর্লভ কুম্ভকে সহ্যহীনতার দোষে দোষী করা হয় তো সে যে শুধু সে ব্যাপারে সতর্ক হয়ে উঠবে তাই নয় বরং নিজের এই দোষকে ঘৃণাও করবে।

এ জাতকের জন্য সবচেয়ে ভালো বন্ধু পাওয়া যাবে মকর রাশির জাতক/জাতিকা থেকে। কুম্ভ ও মকরের সমন্বয়ে দাম্পত্য এগিয়ে যায় অনেকদূর। পাড়ি দিতে পারে অনেক বাধা-বিপত্তি। এদের বৃহস্পতি থাকে তুঙ্গে। প্রেম করতে পারে চুটিয়ে। মাঝে মাঝে মিথুন জাতক/জাতিকার জন্য জীবন হতে পারে বিষাদময়।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×