আপনি সৌন্দর্যপ্রিয় মানুষ। প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে আকর্ষণ করে। সিংহ রাশিচক্রের পঞ্চম রাশি। সিংহ রবির শুধু স্বক্ষেত্রেই নয়, এটা তার মূল ত্রিকোণ বা আনন্দভবন। এখানে রবি থাকে প্রসন্ন। সিংহের জাতকের কিংবা জাতিকার মধ্যে থাকে একটা মহান আভিজাত্যের সঙ্গে সৃষ্টিধর্মী শক্তি ও অন্যদের চালিত করার অথবা আকর্ষণ করার বিশেষ ক্ষমতা। ভাদ্রের বা শরতের শুরু এই রাশিতে। চন্দ্র ও রবির মধ্যে ক্ষেত্র বিনিময় হলে জাতক জাতিকার মধ্যে থাকে মহতী সৃজনী শক্তি,অসাধারণ প্রতিভা ও অন্তর্দৃষ্টি।সিংহ, নামক পশুটি বনের অন্যান্য পশুগুলিকে শাসন করে, সিংহ ব্যক্তিটি আপনাকে এবং অন্যান্য সবাইকে নিয়ন্ত্রণ করে।
আত্মসম্মানজ্ঞান প্রবল। ঈষৎ গর্বিত। সব ব্যাপারে আগ্রহী। অশান্তি ও বিশৃঙ্খলা একেবারেই ভালবাসেন না। আনন্দের নেশা হয় প্রবল। যাক-প্রাণ-থাক-মান এই হয় জাতকের মূলমন্ত্র। সকলের জন্য নিজের স্নেহ প্রীতি ভালবাসা উজাড় করে ঢেলে দেয়।অতিরিক্ত কল্পনাপ্রবণ ও ভাবপ্রবণ। সকলের কাছ হতে প্রশংসা পেতে চাইবে জাতক। পরোপকারের দিকে ঝোঁক প্রবল। সবাইকে আপন করে নেবার দিকে একটা ঝোঁক থাকবে।সিংহরা তাদের শ্রেষ্ঠত্বের বোধ কিংবা যখন তখন নাটকীয় আচার আচরণের প্রবণতাগুলোকে দমীয় রাখতে পারে না।শুভ রং: লাল, কালো ও আকাশি।শুভ সংখ্যা: ২, ৩ ও ৬।
নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই জাতকের ভাগ্য বেড়ে উঠে। অথবা জাতক নানা সুযোগ পেয়েও তা ঠিকভাবে কাজে লাগাতে না পেরে কষ্ট পায়। চরম কষ্টের মধ্যেও জাতকের অর্থ আপনা হতেই এসে যায়। বুদ্ধিবৃত্তি ও অধ্যবসায় প্রবল বলে কৌশলে অবস্থার পরিবর্তন করতে সমর্থ হয়।বন্ধুভাগ্য শুভ। সহজেই বন্ধুত্বলাভ করতে সমর্থ হয়। বন্ধুরা জাতকের উন্নতির জন্য সহজেই সচেষ্ট হয়।সিংহদের মধ্যে ভীষণ জ্বর, দূর্ঘটনা, হঠাৎ করে মারাত্মক কোন অসুখে পড়বার প্রবণতা দেখা যায়। তবে দীর্ঘস্খায়ী রোগে আক্রান্ত না হবার মতো যথেষ্ট প্রতিরোধ শক্তি তাদের আছে। যেহেতু এই মানুষগুলো কখনই কোন কাজ আধা-আধি করে ফেলে রাখে না, তাই এরা হয় তাদের প্রচন্ড প্রাণশক্তির বিচ্ছুরণ ঘটাতে থাকে, নতুবা এই মন্তব্যে উপণিত হয় যে, পৃথিবীটা তাদের উপযুক্ত জায়গা নয়।
মনে রাখতে হবে জীবন ও ভাগ্যের পথ ক্ষুরধার ও দুর্গম। সময় থাকতে সতর্কভাবে অগ্রসর হলে জাতককে জীবনে সুপ্রতিষ্ঠিত ও মহাধনবানে পরিণত হতে বেগ পেতে হয় না।টনসিল, ফুসফুসের দৌর্বল্য,শ্লেষ্মাপীড়া, শিরোরোগ, গলার অসুখ ও পাকস্থলীর বৈকল্যে বিশেষ কষ্ট পায়। অধিকরাত্রি জাগরণ জাতকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দেখা দেয়।শুভবর্ণঃ সাদা, নীল, গোলাপী, খয়েরী, সোনালী এবং আকাশী রং।
জাতকের মধ্যে একটা সহজাত আকর্ষণ থাকায় স্ত্রীলোকেরা সহজেই জাতকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। জাতকের মধ্যে একটি প্রেমের বিকাশ ঘটে। যাকে ভালবাসবে তার জন্য নিজেকে উজাড় করে দেবে।রুচি ও শিল্পজ্ঞান সুক্ষ্ম। বিলাসিতাকে প্রশ্রয় না দেওয়াই শ্রেয়ঃ। অমিতব্যয়িতাও পরিণামে দুর্ভাগ্য ডেকে আনবে। প্রায় সব কাজেই যোগ্যতা দেখাতে সক্ষম হবে জাতক। সর্ব কাজ আধাখ্যাঁচড়া করে রাখার জন্য কোন কাজেই সফলতা আসবে না।
মঘার ১৩ ডিগ্রী ২০ মিনিট, পূর্ব ফাল্গুনীর ১৩ ডিগ্রী ২০ মিনিট এবং উত্তর ফাল্গুনীর ১৩ ডিগ্রী ২০ মিনিট নিয়ে সিংহ রাশি গঠিত। অধিপতি রবি।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।