সমুদ্ররাজ পসিডনের সুদর্শন পুত্র অরিয়ন, যে মেয়ে তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। বাদ যায় না স্বয়ং প্রেমের দেবী অরোরাও। মানুষের গর্ব দেবতারা সহ্য করবেন কেন? অরিয়ন ছিল দাম্ভিক প্রকৃতির ছেলে। জিউসপুত্র দেবতা এপোলোর বোন আর্টেমিসও অরিয়নের প্রেমে পড়ে। এপোলো তা মেনে নিতে পারে না। অরিয়নের অহংকার চূর্ণ করতে এপোলো একটি বৃশ্চিক বা বিছা পাঠায়। যতক্ষণ না অরিয়নের মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত তাকে দংশন করতে বৃশ্চিককে আদেশ করা হয়। বৃশ্চিকের হাত থেকে রক্ষা পেতে অরিয়ন সমুদ্রে ঝাঁপ দেয়। তবুও বাঁচা যায়নি, আর্টেমিসেরই হাতে অরিয়ন ভুল করে নিহত হয়। আজ্ঞাবহ বৃশ্চিকটি আকাশে স্থান পায়।বৃশ্চিক রাশি চক্রের তারকাম-লীর উল্লেখযোগ্য তারা অরিয়ন, বাংলায় যা কালপুরুষরাশি নামে পরিচিত।
[ অক্টোবর ২৩-নভেম্বর ২১ ]।রং :নীল, ঘিয়ে, চকোলেট, সবুজ ও লাল। বৃশ্চিক ব্যক্তিত্ব -পাবলো পিকাসো, এজরা পাউন্ড, মাদাম কুরি, ম্যারাডোনা, বাদশা ফাহাদ, আলবেয়ার কামু, কিরো, গাদ্দাফী, মীর মোশারফ হোসেন, সম্রাট আওরঙ্গজেব, শামসুর রাহমান।এই রাশিতে মনিষী জন্মগ্রহণের দিক থেকে দ্বিতীয়। অনেক বিজ্ঞানীরা এই রাশিতে জন্মগ্রহণ করে থাকেন। তবে এ রাশিতে কলম্বাস ও কিটসের জন্মতারিখ সম্পর্কে নানা মতবাদ আছে। এদের কাজের সাথে কাগজের নিবিড় সম্পর্ক দেখা যায়। মৌলিক সৃষ্টিই এদের অন্যতম বৈশিষ্ট্য।
বৃশ্চিকদের স্বাস্থ্য তাদের স্বভাবের প্রতিফলন ঘটায়। নিজের স্বাস্থ্য সে কঠোর পরিশ্রম করে কিংবা বিষণ্নতায় ভুগে নষ্ট করে ফেলতে পারে। কিন্তু জটিল কোনো রোগ থেকেও শুধু ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সে সেরে উঠতে সক্ষম।বৃশ্চিক একটি অসামান্য শক্তিশালী রাশি। এই রাশির নর-নারী কিছুতেই ভেঙে পড়েন না।পেশাগত ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে।ভালো-মন্দ মিলেই তো জীবন। কারো জীবনে ভালোর অংশই বেশি, কারো বা কম। করো জীবন-আকাশ সবসময়ই ঢেকে থাকে কালো মেঘে, কারো বা ঝলমলে নীলাকাশ খেলা করে। এভাবেই চলে দিন, এভাবেই কাটে রাত। কখনো হাসি, কখনো কান্না।
জলজ রাশি বৃশ্চিকের শাসকগ্রহ মঙ্গল। মঙ্গলের প্রভাবে বৃশ্চিকের জাতক/জাতিকা সাধারণত সাহসী ও নির্ভীক চিত্ত হয়ে থাকেন। এরা অধিকাংশ ক্ষেত্রেই চরমপন্থী ও উচ্চাভিলাসী। বছরের প্রারম্ভে শুক্র এবং সপ্তমে শনির অবস্থানের ফলে বৃশ্চিকের জাতক/জাতিকার জন্য বছরটি শুভ। তবে দ্বিতীয়ে শনির দৃষ্টির ফলে আর্থিক ব্যাপারে কিছুটা বাধা-বিপত্তি অতিক্রম করে এগোতে হবে।এ রাশির জাতক-জাতিকারা সাধারণত আবেগতাড়িত। এরা প্রায়ই কাজকর্মে যুক্তির পাশাপাশি আবেগকেও প্রাধান্য দিয়ে থাকে। এরা যথেষ্ট কল্পনাশক্তির অধিকারী। এদের ইচ্ছাশক্তি প্রবল। এরা সাধারণত মৃদুভাষী হয়ে থাকে।
কাওসার আহমেদ চৌধুরী বলেন- আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি।জ্যোতিবিদ্দা একটি বিশেষ বিজ্ঞান। এর তত্ত্ব ও প্রয়োগ জ্ঞান আমাদের অনেক ক্ষেত্রে উপকার করেছে। হাতের রেখা থেকে হিসাব করা আর গ্রহ নক্ষত্র মিলিয়ে করা জন্মছক থেকে হিসাব করা সম্ভাব্য ঘটনাবলী কি একই মানে মোটামুটি একই।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।