somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই- ৯২

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যরাত্রে একটা লেখা শেষ করে রবীন্দ্রনাথ শোবার ঘরে ঢুকে দেখতে পান- মৃণালিনী জেগে বসে আছেন। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন- ঘুমাওনি ছোটবউ ? মৃণালিনী বললেন- আজ আমরা দু'জন কেউই ঘুমাবো না। সারারাত জেগে থাকব, অনেক গল্প করবো। রবীন্দ্রনাথ, মৃণালিনীর কাঁধে হাত রেখে বললেন- তাহলে তোমাকে একটা গান গেয়ে শোনাই। রবীন্দ্রনাথ দুই লাইন গাইলেন- "তুমি সন্ধ্যার মেঘমালা..." । গান শুনতে শুনতে মৃণালিনী রবীন্দ্রনাথের কোলে মাথা রাখলেন। গান শেষ হতেই মৃণালিনী আদুরে গলায় বললেন- একটা কথা জিজ্ঞেস করি প্লীজ রাগ করো না, তুমি কি আনা নামের মেয়েটিকে চুমু খেয়েছিলে ? ওটাই কি তোমার জীবনের প্রথম চুমু ছিল ? রবীন্দ্রনাথ স্পষ্ট গলায় বললেন- হ্যাঁ চুমু খেয়েছিলাম, কিন্তু ওটাই জীবনের প্রথম চুমু ছিল না। এই কথা শুনেই মৃণালিনী স্বামীর কোল থেকে উঠে বালিশে মাথা রেখে- বললেন, খুব ঘুম পাচ্ছে ঘুমাবো।

মৃণালিনী স্বামীর দিকে পিঠ দিয়ে শুয়ে আছেন, রবীন্দ্রনাথ কপালের উপর একটা হাত রেখে শুয়ে আছেন। একটু পরই আকাশ ফরসা হতে শুরু করল। দুইজন মানুষ না ঘুমিয়ে-চুপ করে থেকে সময় পার করে দিল-এক আকাশ কষ্ট বুকে নিয়ে। রবীন্দ্রনাথ মনে মনে ভাবলেন- আসলে জীবন এই রকমই, কোথাও না কোথাও গিট্টু লাগবেই। আকাশ পুরো ফরসা হতেই মৃণালিনী বিছানা থেকে নামতে নামতে ভাবলেন- গর্তের ঢাকনা সব সময় খুলতে হয় না। ঢাকনা না খুললে- হয়তো আদর-ভালোবাসায় রাত পার হতো। ঠিক এমন সময় বাড়িতে এসে উপস্থিত হোন- বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। এক-দুই দিনের জন্য আসেন এই পরিবারের কাছে। মৃণালিনীর কাছে নানা রকম খাবারের আবদার করেন।জগদীশ চন্দ্র বসুর প্রিয় খাবার হচ্ছে- কচ্ছপের মাংস আর ডিম। এবং রবীন্দ্রনাথের সাথে আড্ডা- কবির মুখে নতুন গল্প শোনা-গান।

জগদীশ চন্দ্র বসু খুব মন দিয়ে রবীন্দ্রনাথের গল্প শুনেন। মাঝে মাঝে গল্প নিয়ে দুই একটা প্রশ্ন করেন।মৃণালিনী কে জগদীশ বলেন- বৌদি দেশ-বিদেশ অনেক ঘুরেছি কিন্তু পদ্মা নদীর মত সুন্দর নদী আর কোথাও দেখতে পাইনি । এবার শীতে কিন্তু আমি এসে অনেকদিন থাকব। শীতের সময় নদীতে কি সুন্দর চর জাগে। পদ্মার চর যে দেখেনি, তার মানব জনম বৃথা । আহ ! জোছনা রাতে কি যে সুন্দর লাগে পদ্মার চর! জগদীশের কথা শুনে- মৃণালিনী মুখে আঁচল দিয়ে হাসতে থাকেন ।জগদীশ আবার বলেন- এই জন্য তো আমার কবি বন্ধু এখানে পড়ে আছেন। এই নদী কবিকে অনেক দিয়েছেন।মৃণালিনী মুখে আঁচল চাপা দিয়ে হাসতে থাকেন। বৌদি, এখন চা খাবো। তাড়াতাড়ি চা করেন। সাথে মুড়ি। চুলায় চায়ের পানি বসিয়ে মৃণালিনী ভাবেন- আট বছর বয়ে বিয়ে হয়। চৌদ্দ বছয় বয়সে মৃত সন্তান জন্ম দিলাম।...... দৃষ্টিদান নামে এই গল্পটি সকালে রবীন্দ্রনাথ বিজ্ঞানীকে শুনান।

রবীন্দ্রনাথের বাচ্চা রথীন্দ্রনাথকে নিয়ে বিজ্ঞানী জগদীশ চন্দ্র পদ্মার চরে যান কচ্ছপের ডিম সংগ্রহ করতে। বাচ্চা রথী কচ্ছপের ডিম খুজতে অনেক আনন্দ পায়। রবীন্দ্রনাথের বাচ্চা গুলো তার এই পাগলা বিজ্ঞানী কাকু কে অনেক ভালোবাসে। সন্ধ্যায় রবীন্দ্রনাথ নিজের লেখা, নিজের সুর করা গান গেয়ে শোনান। গান শুনে মৃণালিনীর চোখ বার বার ভিজে উঠে। এই মৃণালিনী মারা যাবার পর দিন রবীন্দ্রনাথ সারারাত ছাদে পায়চারী করেছেন। মৃণালিনী মৃত্যু ছিল অপ্রত্যাশিত। মেয়ে রেণুকা বেঁচে ছিল তেরো বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর মারা যান ছিয়াশি বছর বয়সে ১৯০৫ সালে। নিমতলা শ্মশ্মান ঘাটে তার দাহ সম্পন্ন হয়। এগারো বছর বয়সে আদরের সন্তান শমীন্দ্রনাথ রবীন্দ্রনাথের চোখের সামনে মারা যায়। এখানে একটা কথা বলে রাখি- শোক সহ্য করার অসাধারন ক্ষমতা ছিল রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ বিজ্ঞানী জগদীশ চন্দ্রকে চিঠিতে লিখেনঃ

"আমাদের চারিদিকেই এত দুঃখ, এত অভাব, এত অপমান পড়িয়া আছে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকেই বিশেষরুপ দুর্ভাগ্য কল্পনা করিয়া থাকিতে আমার লজ্জা বোধ হয়। আমি যখনই আমাদের দেশের বর্তমান ও ভবিষ্যতের কথা ভাবিয়া দেখি, তখনই আমাকে আমার নিজের দুঃখতাপ হইতে টানিয়া বাহির করিয়া আনে।আমাদের অসহ্য দুর্দশা মূর্তি ঘরে ও বাহিরে আজকাল এমন সুপরিস্ফুট হইয়া দেখা দিয়াছে যে নিজের ব্যাক্তিগত ক্ষতি লইয়া পড়িয়া থাকিবার সময় আমাদের নেই।"
প্রমথলাল রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়েছিলেন- ইংল্যান্ড যাওয়ার জন্য। সব ঠিকঠাক। 'সিটি অব প্যারিস' জাহাজে মালামালও ওঠানো হয়ে গিয়েছিল।কিন্তু সকালবেলা হঠাত রবীন্দ্রনাথ মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যান। ডাক্তার কঠিন ভাবে বললেন- আপনার কোথাও যাওয়া হচ্ছে না। বিছানা থেকে নামা নিষেধ। রবীন্দ্রনাথ বললেন- ডাক্তারের কথা মেনে মরার চেয়ে, ডাক্তারের কথা না মেনে মরা অনেক ভালো।

বিছানায় শুয়ে রবীন্দ্রনাথ শিলাইদহ, পতিশর,শাজাদপুর কালিগ্রাম এর কথা ভাবেন।বারবার চোখের সামনে ভেসে উঠে প্রজাদের মুখ। প্রিয় পদ্মা নদী। এখানে বলা আরেকটা কথা বলা দরকার- প্রজারা সব সময় বলতেন- বাবুমশায় ( জমিদার রবীন্দ্রনাথ ) আমাদের অন্নদাতা, বাবু মশায় আমাদের কখনও অবজ্ঞা করেন নি, বাবু মশায় আমাদের খুব ভালোবাসতেন, সুখে দুঃখে সব সময় তার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, এই বাংলায় এমন জমিদার আর পাবো না। বাবু মশায় দাতব্য চিকিৎসালয় করে ওষুধ দিতেন, বাবু মশায় হাসপাতালের খরচ দিতেন, বাবু মশায়, আমাদের জলকষ্ট দেখে পুকুর আর কূপ খনন করে দিয়েছিলেন।

রবীন্দ্রনাথ অনেকগুলো ছদ্মনামে লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামঃ ১) অকপট চন্দ্র ভাস্কর, ২) আন্নাকালী পাকড়াশী, ৩)দিকশূন্য ভট্টাচার্য, ৪)নবীন কিশোর শর্মন, ৫)ষষ্ঠীচরন দেবশর্মা, ৬)বানীবিনোদ বিদ্যাবিনোদ, ৭)শ্রীমতী কনিষ্ঠা, ৮)শ্রীমতী মধ্যমা, ৯)ভানুসিংহ ঠাকুর ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×