somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

গল্পটি পড়ুন, ভালো লাগবে

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবাড়ি ওবাড়ি- দুই বাড়ির দুটি বিড়ালের মধ্যে খুব ভাব। দিনরাত প্রায় সব সময় একত্রেই তাদের বসবাস। আহার সংগ্রহ এবং ভক্ষণেও তারা সহযাত্রী।

এক দিন এক দরিদ্র প্রতিবেশীর পর্ণ কুটিরে ঢুকল বিড়াল দুটি। জীর্ণ-শীর্ণ রান্নাঘরের ভেতর চিতই পিঠা বানাচ্ছে গৃহবধূ। তাদের ইচ্ছা ছিল গৃহবধূর চোখ ফাঁকি দিয়ে দুটি পিঠা নিয়ে পালিয়ে আসবে পাকঘর থেকে। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে তারা ঢুকল দুই দিক দিয়ে। গৃহবধূর নজরে আসতেই সে হাত দিয়ে ধাক্কা দিল একটি বিড়ালকে। সঙ্গে সঙ্গে বিড়ালটি কামড়ে দিল গৃহবধূর হাতে। যন্ত্রণায় কাতর হলেও হাতের কাছে পড়ে থাকা এক টুকরা লাকড়ি দিয়ে তাড়া করল বিড়ালটিকে। এ সুযোগে অন্য বিড়ালটি চিতই পিঠা নিয়ে চম্পট দিল।

আনন্দে নাচতে নাচতে বাড়ির পেছনের জঙ্গলে গিয়ে মিলিত হলো দুই বিড়াল। এখন একটি পিঠাকে ভাগ করে খাওয়ার জন্য শুরু হলো সলাপরামর্শ। পিঠা বহনকারী বিড়াল বলল, বন্ধু কিছুই করতে পারলে না তুমি অযথা পিটুনি খেয়ে পালিয়ে এসেছ প্রাণভয়ে। তবু তোমাকে দেব খানিকটা। বড় অংশ খাব আমি। অপর বিড়ালটি বলল, বিপদের ঝুঁকি নিয়ে সাহস করে আমি গৃহবধূর হাতে কামড় দিয়ে মনযোগ নিয়ে আসলাম আমার দিকে। তোমার জন্য সৃষ্টি করে দিলাম সুযোগ। আর ফাঁকা মাঠে গোল দিলে তুমি। ফলে পিঠার বড় অংশ প্রাপ্য আমার। বিষয়টি নিয়ে শুরু হলো বিতর্ক। পিঠা চুরিতে কার ভূমিকা বেশি এ বিতর্কে বন্ধুত্ব বিনষ্ট হওয়ার উপক্রম।

শেষ পর্যন্ত একমত হলো উভয়ে। সমান দুটি টুকরায় ভাগ করা হবে পিঠা এবং বন্ধুত্ব অটুট রাখার এটাই উত্তম সমাধান। কিন্তু পিঠা সমানভাবে দুই টুকরা করার জন্য নিরপেক্ষ তৃতীয় পক্ষ আবশ্যক। তাই তারা শরণাপন্ন হলো তাদের অপর বন্ধু বানরের কাছে। দুই বাড়ির মাঝখানে ছিল একটি বড় গাছ। তার উপর বসবাস একটি বানরের। বিড়াল দুটিকে দেখে দ্রুত নিচে নেমে এলো বানর। ঘটনা শুনে বানর বলল, এটা তো খুবই সহজ কাজ। তোমরা বসো এবং দেখ, কি চমৎকার করে আমি খুশি করে দেব তোমাদের। বানরের কথা শুনে খুবই খুশি হলো বিড়াল দুটি। পানি এসে গেল তাদের জিহ্বায়। অধৈর্য হওয়ার উপক্রম হলো তাদের। কতক্ষণে ভাগ হবে পিঠা, কখন পাবে নিজের অংশ, কখন খেতে শুরু করবে, এ নিয়ে অস্থিরতা উভয়ের মধ্যে। বানরকে অনুনয়-বিনয় করে দুটি বিড়ালই বলল তাড়াতাড়ি কর বন্ধু, আর সইতে পারছি না, পেটে বড় খিদে। নানা টালবাহানায় ইচ্ছা করেই বিলম্ব করছে বানর।

অবশেষে বিড়াল দুটির চাপে বানর অসমান ভাগে বিভক্ত করলো পিঠাটি। একটি অংশ বড়, অপরটি ছোট। ভয়ানক খেপে গেল বিড়াল দুটি। অবশেষে উভয় অংশ যাতে সমান হয় তার জন্য বানর পাশের বাড়ি থেকে নিয়ে এলো দাঁড়িপাল্লা। পাল্লা হাতে নিয়ে মাপতে শুরু করল পিঠার উভয় অংশ। যে টুকরাটি বড় সেটি সমান করার আশ্বাস দিয়ে একটু বেশি অংশ খেয়ে ফেলল বানর। তাতে বড় অংশটি হয়ে গেল ছোট এবং ছোট অংশটি হয়ে গেল বড়। আবার যে অংশ বড় হয়ে যায় সে অংশ সমান করার অজুহাতে এমনভাবে খায় যাতে বেশি ছোট হয় যায় বড় ভাগটি।

এভাবে পালাক্রমে খেতে খেতে সবটুকু পিঠাই চলে যায় বানরের পেটে। ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠে বিড়াল দুটি। এত কষ্টে অর্জিত পিঠার পুরোটাই চালাকি করে খেয়ে ফেলেছে দেখে বানরের ওপর জোটবদ্ধ হয়ে চড়াও হয় দুই বিড়াল। বানরকে হত্যা করে প্রতিশোধ নেয় বিশ্বাসঘাতকতার।

গল্পটি আমাদের দেশে প্রচলিত একটি লোককাহিনী। প্রকৃতপক্ষে এটি ঈশপের গল্প।ঈশপ ছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মানুষ। ভারতবর্ষে বুদ্ধদেব এবং চীনে কনফুসিয়াস জন্মেছিলেন যে শতাব্দীতে অর্থাৎ আজ থেকে প্রায় ২ হাজার ৬০০ বছর আগে গ্রিসে জন্মেছিলেন ঈশপ।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×