মসজিদে আজান হচ্ছে। শেখ মজিব বললেন, তোমরা কি চাও? শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব । শেখ মুজিব আবার বললেন, তোমরা কী চাও ?
মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু বাইরে আসুন।
কোথায় আসবো ?
মেজর আবারও আমতা আমতা করে বলল, স্যার, একটু আসুন ।
শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও ? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি, সে কাজ তোমরা করবে ?
এই সময় স্বংয়ক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজন নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশফায়ার করল। সময় ভোর পাঁচটা চল্লিশ। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিড়িতে লুটিয়ে পড়লেন।
বত্রিশ নম্বরের বাড়িটিতে কিছুক্ষনের জন্য নরকের দরজা খুলে গেল । একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল ।
( দেয়াল, পৃঃ ১০২, হুমায়ূন আহমেদ। )
বঙ্গবন্ধু মন খারাপ করে ৩২ নম্বর বাড়ির উঠানে এসে দাড়ালেন। সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়ে গেল। উঠান ভরতি মানুষ। ভুখা মিসিলের মানুষ না। সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধুকে এক নজর দেখতে এসেছে।
স্লোগান শুরু হলো, 'জয় বাংলা- জয় বঙ্গবন্ধু'। বঙ্গবন্ধু হাসি মুখে তাদের দিকে তাকিয়ে হাত নাড়লেন।
ধব ধবেসাদা পায়জামা-পাঞ্জাবি পরা অতি সুপুরুষ এক যুবক দামি ক্যামেরায় মিছিলের ছবি তুলছে। যুবক একপর্যায়ে ইশারায় বঙ্গবন্ধুর ছবি তোলার অনুমতি প্রার্থনা করল।বঙ্গবন্ধু উচ্চ স্বরে বললেন, ছবি তুলতে চাইলে তুলবি। অনুমতির ধার ধারবি না।
যুবককে বঙ্গবন্ধুর পরিচিত মনে হচ্ছে। তবে তিনি তারনাম মনে করতে পারছেন না।হঠাৎ হঠাৎ তার এ রকম হয়, নাম মনে আসে না।
যুবক এসে বঙ্গবন্ধুকে কদমবুসি করল।বঙ্গবন্ধু বললেন, কই মাছ খেয়ে যাবি।কই মাছ ভাজা হচ্ছে।
( দেয়াল, পৃঃ ৯০,৯১, হুমায়ূন আহমেদ। )
মানুষের আত্মার মতো দেশেও আত্মা থাকে । কিছু সময়ের জন্য বাংলাদেশের আত্মা দেশ ছেড়ে গেল । শেখ মুজিবুর রহমানের মৃত্যুসংবাদ প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে স্থানীয় জনগন হামলা করে এবং বাড়ির সব জিনিসপত্র লুট করে নিয়ে যায় ।
মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কী হয়েছে ? ভাইস প্রেসিডেন্ট তো আছে ।
জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন- মাত্র দুই মাসে জিয়াউর রহমানের নির্দেশে ১১৪৩ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। পাকিস্তান থেকে ফিরিয়ে আনলেন যুদ্ধাপরাধী গোলাম আযমকে। নাগরিত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

