somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

স্ত্রীর কাছে পত্র

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কোনোদিন কাউকে ভালোবাসার কথা বলিনি। আজ তোমাকে এক আকাশ ভালোবাসা নিয়ে বলছি- 'আমি তোমাকে ভালোবাসি।' অনেক ভালোবাসি। এবং এই সহজ সরল সুন্দর কথাটা তোমাকে বলতে পেরে অনেক আনন্দ লাগছে। কখনও ভাবিনি এত সহজ করে কাউকে বলে ফেলব- 'আমি তোমাকে ভালোবাসি।' যখন তুমি আমার প্রেমিকা ছিলে- তখন তোমাকে কখনও ভালোবাসার কথা বলিনি। একেবারে তোমাকে বিয়ে করেই 'ভালোবাসি' বললাম। হয়তো তোমাকে সত্যিকারের ভালোবাসতে শুরু করেছি বিয়ের পর থেকে। প্রেম করবার সময় হয়তো ভালোবাসা ছিল না, ছিল মায়া। মায়া আর ভালোবাসা কি এক ?

এক সময় আমার অনেক বন্ধু বান্ধব ছিল। তাদের সাথে আমার শুধু বন্ধুত্ব'ই ছিল। যদিও তাদের কেউ কেউ আমাকে ভালোবাসতে চেয়েছিল কিন্তু আমি কখনই পাত্তা দেইনি। সত্যি কথা বলতে কি- বিয়ের আগে আমি কাউকে সত্যি সত্যি ভালোবাসতে চাইনি। এখন, আমি তোমাকে বিয়ে করেছি- কাজেই আমার সব ভালোবাসা তোমার জন্য, শুধু তোমার জন্য। আমার পৃথিবীর সব একদিকে আর তুমি অন্য দিকে। তোমার সাথে কারো'ই তুলনা চলে না। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। ভাবতেই ভালো লাগছে- সারাক্ষন তুমি আমার সাথে থাকবে। ইচ্ছা করলেই চুমু দিতে পারব, ইচ্ছা করলেই তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারব। মধ্যরাতে তোমাকে চায়ের কথা বললেই তুমি চা করে দিবে।

মাঝে মাঝে ভয় হয়- আমি দরিদ্র মানুষ- তোমার অনেক স্বপ্নই সত্যি করতে পারব না। তোমার ইচ্ছা হলেই নেপাল বা থাইল্যান্ড নিয়ে যেত পারব না। নেপাল বা থাইল্যান্ড তো দূরের কথা, কক্সবাজার নিয়ে যেতেই হিমসিম খেতে হবে। বেনারসি পল্লী থেকে দামী দামী শাড়ি নিকে দিতে পারব না। বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যেতে পারব না। অবশ্য তুমি সব কিছু জেনেই আমার হাত ধরেছো। এই জন্য তোমাকে বোকা বলে মনে হয়। ইচ্ছা করলে তুমি ধনী কোনো ছেলে বিয়ে করতে পারতে। প্রাচুর্যে জীবন কাটিয়ে দিতে পারতে। সত্যি করে বলতো- কী দেখেছো- আমার মধ্যে ? আমি জ্ঞানী না, অনেকটা পাগলাটে এবং নির্বোধ শ্রেনীর লোক। অনেকে তো আমাকে সহ্যই করতে পারে না। তুমি কি ভবে আমাকে সারাটা জীবন সহ্য করবে ?

আমার মা-বাবা, ভাই- ভাবী সবাই তোমাকে খুব পছন্দ করেছে। এবং সবার ধারনা আমি খুব ভাগ্যবান। যদিও আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। কিন্তু তুমিই বিয়ের জন্য অস্থির হয়ে পড়েছিলে, পারিবারিক কারনে। যাই হোক, নানান ঘটনার পর খুব সুন্দর ভাবেই আমাদের বিয়ে টা হয়ে গেল। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বিয়ের পরই শুরু হলো আমাদের বিরহের দিন। বেড়ে গেল দূরত্ব। কবে যে এক ছাদের নীচে থাকব দু'জন একসাথে! মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু ভেঙ্গে চূড়ে চুরমার করে তোমার কাছে ছুটে যাই। আমি জানি, তোমারও এই রকম ইচ্ছা করে। প্রেম করার সময় আমাদের দেখা সাক্ষাত হতো কিন্তু বিয়ের পর হচ্ছে না। কতদিন হয়ে গেল মন ভরে তোমার হাতটা ধরতে পারছি না। চুমু তো দূরের কথা।

আমাদের এখানে সবাই জেনে গেছে- আমি বিয়ে করেছি। প্রতিদিন কেউ না কেউ আসছে তোমাকে দেখার জন্য। তোমার দেখা না পেয়ে সবাই ফিরে যাচ্ছে। এই যে তোমার কাছে চিঠি লিখছি, এখনও দুইজন আসছে- তোমাকে দেখতে। কবে তোমাকে আমাদের বাসায় একেবারে নিয়ে আসব- এখন তারিখ ঠিক হয়নি। মা আমাকে বলে দিয়েছে- আমি যেন তোমার সাথে খারাপ ব্যবহার না করি। আব্বাও এই কথা বলেছে। তুমিই বলো- আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করি? যাকে এত ভালোবাসি- তার সাথে কেন খারাপ ব্যবহার করবো? তুমি যদি আমার মন মেজাজ বিক্ষিপ্ত না করো- তাহলে খারাপ ব্যবহার করার প্রশ্নই আসে না। কাজেই ঝগড়া বিবাদ হবে কি, হবে না তা নির্ভর করছে তোমার উপর। প্রেম ভালোবাসা বড় ব্যাপার নয়, বিয়ে অনেক বড় ব্যাপার।

যাই হোক, এখন আমাদের মিলেমিশে সুখে শান্তিতে থাকতে হবে। খুব বেশী চাহিদা মানুষের সুখ শান্তি নষ্ট করে। আমি মনে করি, সুখের চেয়ে সস্তিতে থাকা অনেক ভালো। যেমন খারাপ কিছু করার চেয়ে- কিছু না করাই অনেক ভালো। একটা কবিতা আছে- ' কিছুটা তুমি ছাড়ো, কিছুটা আমি, এভাবেই মিলিমিশে সুখ ডেকে আনি।'

বেবি, আজ একটা সত্য কথা বলি- আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক। আজ জীবনে প্রথম কোনো মেয়েকে বললাম- আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার স্ত্রীকে বললাম। যখন প্রেম করতাম তখনও তোমাকে ভালোবাসার কথা বলি নাই। আমি তোমাকে ভালোবাসি। বেবি, আমি যেন সারা জীবন এই কথাটা বলতে পারি। সারা জীবন যেন এই ভালোবাসাটা থাকে। আজ তোমাকে কথা দিলাম- তুমি ছাড়া বাকি জীবনে আমি আর কোনো মেয়ের দিকে তাকাব না। আজ থেকে তুমিই আমার সব।

অনেক গুলো চুমু।
১৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×