somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি কেমন বাংলাদেশ দেখতে চাই

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যিকার অর্থে আমাদের দেশটা অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা আমাদের দেশের মানুষ গুলো খুব সহজ সরল এবং শান্তি প্রিয়। বাংলাদেশ অঞ্চলে জনবসতি গড়ে উঠেছিলো প্রায় ৪ হাজার বছর আগে। আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে ৯৩তম; ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। বাংলাদেশের সমুদ্রতটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার। আমাদের দেশের প্রধান সমস্যা দারিদ্রতা। আমাদের দেশের জনসংখ্যা কোনো সমস্যা নয় বরং আশীর্বাদ। জনগনকে কাজে লাগাতে হবে। আমাদের দেশের মানুষ অলস নয়, তারা খুব কর্মঠ। সরকারের ভুলের কারণে আমাদের দেশে দিনদিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে।

বাংলাদেশের সংবিধান ১৯৭২ খ্রিস্টাব্দে প্রণীত হয়। পরবর্তীতে ২০১৩ খ্রিস্টাব্দ এর সর্বমোট ১৭টি সংশোধনী আনা হয়েছে। আমি মনে করি আমাদের দেশের সংবিধান আবার নতুন করে লেখা উচিত। আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে- সবার আগে সংবিধান পরিবর্তন খুব প্রয়োজন। নতুন করে একটা আধুনিক সংবিধান তৈরি করতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে সংবিধান করতে হবে। একতরফা দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শুধু নিজের এবং নিজের দলের কথা ভাবলে হবে না। ভাবতে হবে দেশের কথা, দেশের মানুষের কথা। অযোগ্য লোককে দেশ পরিচালনার কাজে রাখা যাবে না। খুব দুঃখ লাগে যখন দেখি, দেশের কর্তা ব্যাক্তিরা সামান্য চেকাপের জন্য সিঙ্গাপুর -আমেরিকা যান। দরিদ্র দেশে বিলাসিতা করতে তাদের লজ্জা হওয়া উচিত।

বাংলাদেশের সরকারী প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশ সচিবালয়। আমি সরকারী সমস্ত অফিস আদালতে দেখেছি- কর্মকর্তা থেকে শুরু করে অফিস সহকারী পর্যন্ত, তারা অফিস করেন জিম ধরা মুরগীর মতন। তাদের হাত চলে না, পা চলে না- তারা সবাই ক্লান্ত। অনেকে তো লুঙ্গি পরে অফিস করেন। সমস্ত অফিস গুলোতে ঘুষ ব্যাপারটা হয়ে গেছে ডাল ভাত। দেশের উন্নতির জন্য সবার আগে দুর্নীতি বন্ধ করা খুব জরুরী। সদিচ্ছা থাকলে দুর্নীতি বন্ধ করা খুব কঠিন কিছু না। সত্যি কথা বলতে কি, দেশ পরিচালনা করার জন্য আমাদের দরকার যোগ্য লোক। আওয়ামীলীগ বা বিএনপিতে যোগ্যলোকের খুব অভাব। সারা বাংলাদেশ চষে যোগ্য লোক খুঁজে বের করতে হবে। বুড়া-বুড়ি দিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমাদের বর্তমান সকল রাজনীতিবিদদের মন-মানসিকতা কলুষতায় ভরা। তারা লোভী এবং বড্ড হিংসুটে।

সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এর দুটি স্তর রয়েছে যথা হাইকোর্ট ডিভিশন ও আপীলাত ডিভিশন। দলীয়করণ অনেক বড় একটা সমস্যা। প্রতিটা ক্ষেত্রে দলীয়করণ চলছে। দলীয়করণ টাইপ মানসিকতা পুরোপুরি বাদ দিতে হবে- দেশের স্বার্থে। মনে রাখতে হবে সবার আগে দেশ। আমরা তো বাঙ্গালী, দেশের জন্য আমাদের অনেক ভালোবাসা আছে। ভালোবাসা আছে বলেই আমরা ৭১ এ জয়ী হতে পেরেছিলাম। গাছ ভালো হলে- ভালো ফল পাওয়া যায়। ঠিক তেমনি একটি দেশের প্রধান কর্তা ব্যাক্তিরা ভালো হলে সৎ হলে- খুব দ্রুত দেশের উন্নতি সম্ভব। উদাহরণ হিসেবে বলা যেতে পারে- মালোশিয়ার কথা, মাহাথীর মোহাম্মদ এর কথা। দুবাই দেশটি থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। শুধু মুখে মুখেই বললে হবে না- ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের অর্ধেকের বেশী মানুষ জানে না 'ডিজিটাল' ব্যাপারটা কি ।

বাংলাদেশের জেলার সংখ্যা মোট ৬৪টি। সারাদেশে উপজেলা রয়েছে ৫০৭টি। প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, ও জলোচ্ছ্বাস প্রায় প্রতিবছরই বাংলাদেশের কোনো না কোনো স্থানে আঘাত হানে। সত্যিকার অর্থে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো না। নদী পথ বা সড়ক পথ কোনোটাই খুব উন্নত নয়। এর জন্য দায়ী মন্ত্রী এমপিরা। আমাদের দেশে জবাবদিহির ব্যবস্থা নেই বলে- উন্নতি খুব কম হয়। যখন যে দল ক্ষমতায় থাকে- পুরো বাংলাদেশটাই যেন তাদের হয়ে যায়। পত্রিকা তাদের, টিভি চ্যানেল তাদের, এমন কি সড়ক পথ, নদী পথও তাদের হয়ে যায়। দেশ টা যেন তাদের বাপ দাদার জমিদারী। কথায় বলে, ছোটলোকের পোলায় যদি জমিদারী পায়- কানের আগায় কলম খুঁজে বাঈজী নাচায়। ক্ষমতায় আসার পর তাদের শরীর ভারী হয়ে যায়। যেন তাদের নড়াচড়া করতেই যেন কষ্ট হয়ে যায়। এই গুলারে কানে ধরে দেশ থেকে বের করে দেওয়া দরকার।

বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর। আমাদের সারা বাংলাদেশে যে পরিমান আবাদী জমি আছে- যদি তা সঠিক ভাবে ব্যবহার করা যায় তাহলে আমাদের খাদ্যশস্য'র অভাব হওয়ার কথা নয়। আমাদের দেশের কৃ্ষি মন্ত্রী বলতে পারবেন না- এক একর ধানী জমিতে কি পরিমান সার প্রয়োজন। বাংলাদেশের কৃ্ষকরা সব রকম সুযোগ সুবিধা পেলে- এত এত ফসল হবে যা সারা দেশের মানুষরা খেয়েও শেষ করতে পারবে না। তখন এই সব ফসল আমরা বিদেশে রপ্তানি করতে পারব। কিন্তু সরকারের সেদিকে খেয়াল নেই। কিন্তু মিটিং মিছিল সমাবেশে দেশ নিয়ে বড় বড় কথা বলে বেড়ান। কাজের বেলায় ঠনঠন। পাঁচ বছরে একটি দেশের যে পরিমান উন্নয়ন সম্ভব তা কোনো সরকারই করতে পারেন নি। কারণ, তাদের বুদ্ধি কম, তারা লোভী, তারা অসৎ। দেশের উন্নতির জন্য আমাদের যোগ্য লোক দরকার। অনেক উন্নত দেশে, হাতী ঘোড়া অথবা কুকুরের যখন অনেক বয়স হয়ে যায়- তখন তাদের মেরে ফেলে। কারন তারা অকেজো হয়ে পড়েছে। ঠিক আমাদের দেশের রাজনীতিবিদ গুলো অকেজো হয়ে পড়েছেন। কিন্তু তারা অবসর নিচ্ছেন না।

তৈরি পোশাক খাতে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করেন, যাঁদের ৯০%-ই নারী শ্রমিক। কয়দিন পর-পরই গারমেন্টেসে আগুন লাগে। সরকারের উচিত পোশাক শিল্পের দিকে খুব বেশী মনোযোগ দেওয়া। এবং অনেক বেশী পোশাক কারখানা স্থাপন করার সুযোগ করে দেওয়া। উন্নত দেশ গুলোতে আমাদের দেশের তৈরি পোশাকের অনেক চাহিদা। পোশাক শ্রমিকদের আরও বেশী সুযোগ সুবিধা প্রদান করা উচিত। তারা তো এই দেশেরই মানুষ।

বাংলাদেশ খুব ছোট হলেও এবং শিক্ষিত লোকের সংখ্যা কম হলেও- প্রায় ২০০টি দৈনিক সংবাদপত্র ও ১৮০০রও বেশি সাপ্তাহিক বা মাসিক পত্রিকা প্রকাশিত হয়। তবে নিয়মিতভাবে পত্রিকা পড়েন এরকম লোকের সংখ্যা কম, মোট জনসংখ্যার মাত্র ১৫%।

(চলবে...)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×