আমি প্রতিদিন রাতে সাপ স্বপ্নে দেখি। হাজার হাজার সাপ। কালো-কালো। ঘুমের মধ্যেই হাত-পা কাপাকাপি শুরু হয়ে যায়। ছোটবেলা থেকেই সাপ আমি খুব ভয় পাই। আজ দুপুরে ভাত খাওয়া শেষ করে- হঠাত আবিস্কার করলাম, আমি কেন রাতে সাপ স্বপ্নে দেখি। প্রতিদিন আমি টিভিতে ন্যাশনাল জিওগ্রাফী চ্যানেলে সাপের অনুষ্ঠান দেখি, আবার রাতে ঘুমানোর আগে মোবাইলে সাপের গেমস খেলি। এখন টিভিতে সাপ দেখা বাদ দিয়েছি, মোবালে সাপের গেমস খেলা বাদ দিয়েছি- রাতে আরাম করে ঘুমাই।
আমার নাম নূর মুহাম্মদ। কিন্তু সবাই আমাকে নূরা পাগলা বলে ডাকে। আচ্ছা, আমি কি পাগল? আমাকে যে কোনো প্রশ্ন করুন, সাথে সাথে উত্তর দিয়ে দেব। জিজ্ঞেস করুন, নিউটনের সুত্র গুলো অথবা জিজ্ঞেস করুন 'পাই' এর মান কত অথবা জিজ্ঞেস করতে পারেন রবীন্দ্রনাথ কবে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমার বন্ধু মকবুল আমাকে 'গুগল' বলে ডাকে আর আমার সাবেক প্রেমিকা কুসুম ডাকত 'ইউকিপিডিয়া' বলে। 'পন্ডিত' বলে ডাকতেন রসুলপুরের ডাঃ তালুকদার।
এক সময় আমি ভালো চাকরী করতাম। ভালো টাকা বেতন পেতাম। উন্নত জীবন-যাপন করতাম। এখন আমার কাজ হলো সারা বাংলাদেশ ঘুরে বেড়ানো। ঘুরে ঘুরে অভিজ্ঞতা সংগ্রহ করি। আমি জানি কোন জেলার মেয়েরা বেশী সাহসী হয়। কোন অঞ্চলের মেয়েরা পুরুষকে খুব বেশী ভালোবাসে। একসময় আমি সারা ঢাকা শহর ঘুরে বেড়াতাম মানুষকে চেনার জন্য, যার জন্য। এত-এত মানুষ দেখে খুব আনন্দ পেতাম। শপিংমল গুলোতে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে মানুষের ব্যস্ততা দেখতাম।
আমার নানান ধরনের গুন এবং জ্ঞান আছে। বিভিন্ন পার্কে ঘুরে বেড়াই- ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা দেখি। এ যুগের ছেলে-মেয়েদের লজ্জা শরম খুবই কম। সামনে দাঁড়িয়ে থাকলেও তাদের কোনো সংকোচ নাই। আজিব! আমি আমার প্রমিকার সাথে ঘুরে বেড়াতাম রিকশা আর সিএনজিতে। তবে মিথ্যা বলব না, বিয়ের চেয়ে প্রেম ভালোবাসায় আনন্দ বেশী। হা হা হা...। আমার এক বন্ধু বিয়ে করেছে, বাচ্চা আছে- এখনও রাস্তায় মেয়ে দেখলে হা করে তাকিয়ে থাকে। তখন তার চোখ কুকুরের মতন জ্বলজ্বল করে।
ঢাকা শহরের সব আবাসিক হোটেলের দালাল আমাকে চিনে। আমাকে অতি সম্মান করে। লক্ষ লক্ষ টাকা এই সব হোটেলে খরচ করেছি। নানান রকম মেয়েদের সাথে রাত পার করেছি। তখন অনেক ভদ্র ঘরের ছেলেদের সাথে পরিচয় হয়েছিল। একছেলে তার বাবাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে হোটেলে এসেছে। বাবাকে গেছে হ্বজ করতে। আর ছেলে হোটেলে গেল যৌনসুখ ভোগ করতে। একটা রুমে অনেক গুলো অল্প বয়সী মেয়ে সেজেগুজে বসে থাকে, তখন দালাল বলে বেছে নেন। অল্প কিছুক্ষনের আনন্দের জন্য তিনশো টাকা খরচ।
এক বয়স্ক মহিলা। কম করে হলেও তার বয়স ৪৫ থেকে ৫০। অনেক টাকার মালিক। তাকে কেউ আন্টি বললে- সে খুব রেগে যায়। তাকে বলতে হবে আপু। আপা বলা যাবে না। আপু বলতে হবে। সেই মহিলা অল্প বয়সী ছেলে খুঁজে খুঁজে দূরদূরান্তে ঘুরে বেড়ায়। এক অনুষ্ঠানে এই মহিলার সাথে আমার পরিচয় হয়। এই মহিলা আমাকে নিয়ে গিয়েছিল সমুদ্রের ধারে। সারারাত এই মহিলা আমাকে অবিশ্বাস্য সব গল্প বলেছিল। তার কাছ থেকে অনেক অভিজ্ঞতা সংগ্রহ করেছিলাম। বুঝলাম, আমার চেয়ে খারাপ মানুষ এই দুনিয়ায় অনেক আছে।
আরেক মহিলা আমাকে শিখিয়ে ছিল- কিভাবে একজন নারীর মন জয় করতে হয়। উফ... কি বিভষ্য সব বর্ণনা। পর্ণ মুভিও তার কাছে হার মানে। আমার কাছ থেকে আশ্রাস চেয়েছিল। তবে, অনেক পরে বুঝতে পেরেছিলাম- এই মহিলা অতিবুদ্ধিমতী। এখন আমি সব সাধনায় ব্যর্থ হয়ে বুঝতে শিখেছি- পড়ার চেয়ে এবং জানার চেয়ে আর কিছু নয় দামী। নারী সঙ্গ এখন আমি খুব ঘৃণা করি। কারণ এই পরিনত বয়সে খুব বেশী অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি।
( আমি প্রায় পাঁচ বছর ধরে ব্লগিং করি সামুতে। কে আমার লেখা পড়ল, কে মন্তব্য করল সেটা আমার কাছে বড় নয়। আপন মনে ব্লগিং করে যাই এবং অনেক আনন্দ পাই। ব্লগ হওয়ার আগে- নিয়মিত ডায়েরীতে নানান কথা লিখতাম। আমি পন্ডিত ব্যাক্তি নই। খুবই সামান্য আমার জ্ঞান। সামুর সাথেই সব সময় থাকে চাই। তবে গতকাল একটি লেখার কারণে আমাকে সেফ থেকে জেনারেল করা হয়েছে। এবং লেখাটি মুছে ফেলা হয়েছে। সত্যি কথা বলতে খুব কষ্ট পেয়েছি। সেই লেখাটি কিছু অংশ বাদ দিয়ে আজ আবার পোষ্ট করলাম। )
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।