অন্য ভূবন থেকে জিহাদ তার মায়ের কাছে চিঠি লিখেছে
মা, গর্তে পড়ে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। কি ভয়ানক অন্ধকার! একটুও নড়াচড়া করতে পারছিলাম। জানো মা, মাথাটা নিচের দিকে ছিল-কি যে কষ্ট হচ্ছিল। ঠান্ডা পানির মধ্যে আমার মাথাটা ডুবে ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মা, আমি শুধু তোমাকে ডেকে যাচ্ছিলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হয়েছিল কিনা জানি না। কিন্তু মা তুমি ঠিকই বুঝতে পেরেছিলে আমি কি ভীষন তোমাকে ডাকছিলাম।
মা, আমার মৃত্যুতে সারা দেশের মানুষ খুব কষ্ট পেয়েছে। মা, আমার কি এত তাড়াতাড়ি মরে যাওয়ার কথা ছিল? তুমি বলেছিলে জানুয়ারীতে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে। কত স্বপ্ন দেখেছি কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাবো। কিছুই করা হলো না আমার। তবে মা, দ্রুত কিছু করলে আমি বেঁচে থাকতে পারতাম। ফায়ার সার্ভিস আংকেলরা জানেই না কিভাবে গর্ত থেকে আমাকে তুলবে। তাদের কোনো ধারনা নেই। একটুও নেই।
মা, বিজ্ঞানের সুত্র ব্যবহার করে আমাকে খুব সহজেই বের করে আনা যেত। মা, স্বরাষ্ট প্রতিমন্ত্রী আংকেলের মাথায় বুদ্ধির ঘাটতি আছে। যখন আমি মধ্যে রাত্রে গর্তের মধ্যে মরে পড়ে আছি তখন অনেকেই চিৎকার করে বলেছিল গর্তে কোনো বাচ্চা নেই- তখন আমার ইচ্ছা করেছিল সব গুলোর মুখে মুতে দেই। বাবাকে আবার পুলিশ ধরে নিয়ে গিয়ে খারাপ ব্যবহার করেছে। বেশির ভাগ পুলিশেরই ব্যবহার খারাপ তা সবাই জানে। আচ্ছা, মা যারা আমাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেল তারা কেন আমাকে এত দূরের হাসপাতালে নিয়ে গেল? কাছে তো বেশ কয়েকটা হাসপাতাল ছিল।
মা, তুমি মন খারাপ করে থেকো না। আমি বেহেশতে আছি। অনেক গুলো এঞ্জেল আমার দেখাশোনা করছে। এখানে কোনো গর্ত নেই, নেই কোনো ভাঙ্গা রাস্তা। মা, মাগো তুমি আর কেঁদো না। যে সব আংকেলদের জন্য আমাকে মরে যেতে হলো- তারা সবাই নরকে যাবে, তাদের জন্য ভয়ংকর শাস্তি অপেক্ষা করে আছে- আমাকে বলেছে এঞ্জেল'রা। সব শেষে যে তিন আংকেল আমার লাশ গর্ত থেকে তুলে এনেছে তাদের সাথে একদিন আমার বেহেশতে দেখা হবে। হবেই।
এখন যাই মা, তুমি চোখের পানি মুছে ফেলো। জঞ্জালে ভরা শহর থেকে বেহেশতে আমি ভালো আছি। তুমি পারলে সবাইকে ক্ষমা করে দিও। তবে আমার মতন এমন কষ্টের মরন যেন আর কারো না হয়।
ইতি, তোমার আদরের জিহাদ।
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।