ভুল বানানে করেছি ভূল, নখ কাটতে গিয়ে কেটেছি আঙ্গুল
হায় আমার জীবনটাই তো ভুল, চোখে পড়েছে ধূল-
ভেবেছিলাম আছে টুল, হায় বসতে গিয়ে আমি গেলাম পরে,
এটাও কি আমার ভুল? মানিনা কোনো রুল- তাই করি ভুল।
ভেবেছিলাম আচার, মুখে দিয়ে দেখি গুল- মস্ত বড় ভুল।
হাতে নিয়ে গোলাপ, করিতে গেলাম আলাপ- পেলাম না কোনো জবাব।
হায় আবার ভুল। পেরোতে কি পুল- চোখে দেখি সর্ষেফুল, দেখি আমি নদীতে।
আমি আবুল। লোকে বলে সেটাও নাকি আমার ভুল। পেলাম না কোনো কুল।
সবই আমার ভুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


