somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বই নিয়ে আলাপ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। হুমায়ূন আহমেদ : আমি একটি উপন্যাস লিখেছি। নাম 'কবি'। তারাশঙ্করও এই নামে উপন্যাস লিখেছেন_বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে এটি একটি। সেইখানে আমার মতো একজন লেখকের আরেকজন কবিকে নিয়ে উপন্যাস লেখার ব্যাপারটি কি দুঃসাহসিক নয়? তারাশঙ্করের কবি ছিলেন সেই সময়ের কবি, আর আমার কবি হচ্ছে আজকের কবি। তাদের জীবনবোধ, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য রয়েছে। তারাশঙ্করের কবি ছিল অতিদরিদ্র, আমার কবিও অতিদরিদ্র। দুজনের মধ্যেই কাব্যপ্রতিভা আছে। এই জিনিসটা নিয়েই লেখালেখির চেষ্টা করেছিলাম আর কি। তো, এই উপন্যাসের জন্যই কবিতার দরকার পড়ল। কাকে বলব? ভাবলাম আমিই লিখি।

২। পিপ নামে এক ইংরেজ ছোকরার গল্প। তার বড়ো হওয়ার গল্প। সে অপরাধীদের সাহায্য করছে, নিজের ভালবাসার মানুষটাকে খুঁজছে, আবার এক বুড়ি বিধবাকে পুড়ে মরতেও দেখছে। তার নিজের জীবনের সবচেয়ে বড়ো আশাগুলো ব্যর্থ হচ্ছে। উপন্যাসের শেষে দেখা যাবে, সে তার পুরনো প্রেমিকাকে খুঁজে পাচ্ছে।
বলুন এটা কোন উপন্যাস এবং লেখক কে?

৩। হাস্যরস দিয়ে জটিলতাকেও সরস বানানোর কায়দাটাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন।
আচ্ছা বলুন তো, “হারিকেন” শুনলে কী কী মনে পড়ে? আলো? ভয়াল ঝড়? নাহ, হল না। হারিকেন আসলে একটা গরু। আর গরুর নাম হারিকেন যে বাড়ির লোক রাখতে পারে, সেই বাড়িটি যে অদ্ভুত হবে তাতে আর সন্দেহ কি!
মনোজদের বাড়ির মানুষগুলোও তাই বেশ অদ্ভুত। এই বয়সেও গুলতি ছুড়ে বেল পাড়েন “সবার ঠাকুরঝি”; বাজারে গিয়ে হৈ চৈ ফেলে দেন ভজবাবু ; ধান আর গম মিশিয়ে ‘চাগম’ বানান হারাধন; উবু হয়ে বসতে না পেরে দুঃখহরণবাবু “তখন হলঘর ভরে গিয়েছে” র ট্রান্সলেশন করেন, “বাই দেন দা হলরুম ওয়াজ ফুলফিল্ড” ..আর এই অদ্ভুত মানুষগুলোর উদ্ভট কাজেকর্মে “মনোজদের অদ্ভুত বাড়ি”এক জমজমাট উপন্যাস।

৪। একটি তথ্য দেই- ‘ফিফটি শেডস অব গ্রে’ উপন্যাসের লেখিকা এল জেমস গত বছর ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। যা আমাদের দেশের টাকায় প্রায় ৮শ’ কোটি টাকা।

৫। দর্শনভিত্তিক উপন্যাস।সোফি এমুন্ডসেন নামক চোদ্দ বছর বয়েসী এক কিশোরীর সাথে পরিচয় ঘটে আলবার্টো নক্স নামে এক রহস্যময় দার্শনিকের সাথে যে তাকে নিয়ে প্রাক-সক্রেটিস যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত পাশ্চাত্য দর্শনের এক অসাধারন অভিযাত্রায়।একসময় তারাই দর্শনগত প্রহেলিকার জালে আটকা পড়ে।
উপন্যাসে নাম এবং লেখক কে বলুন?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×