একদিন মধ্যদুপুরে আকাশের গায়ে থু থু দিয়ে দেব।
একদিন আমি দেবতা হবো- একদিন শয়তান।
একদিন সন্ধায় নিউ মার্কেটের সামনের রাস্তায় দাঁড়িয়ে মুতে দেব।
একদিন সবকিছু ভেঙ্গে দেব তারপর আবার নতুন করে গড়বো।
একদিন সারাদিন খালেদা হাসিনার সাথে ঝগড়া করব।
একদিন সব অসৎ লোকদের জুতাপিটা করব।
েএকদিন সারাদিন হিমিকে নিয়ে সারা ঢাকা শহর হেঁটে বেড়াব।
একদিন সারাদিন রবীন্দ্রনাথ আর জীবনানন্দ নিয়ে থাকব।
একদিন জোছনা রাতে ঘুমের ভেতর মরে যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


