বাসে করে বনানী যাচ্ছি। আজ ভাগ্যটা ভাল। সিট পেয়েছি। আমার দুই পাশে দুইজন মেয়ে বসে আছে। দুইজনই দেখতে দারুন সুন্দর। একজন দেখতে বিমানবালাদের মতোন, একজন টিভির সংবাদ পাঠিকার মতোন।
অন্যদিনের তুলনায় আজ জ্যামটা একটু কম। ট্র্যাফিক সিগনাল পড়লেই বিমানবালা আর সংবাদ পাঠিকা খুব বিরক্ত হচ্ছে। আমি মনে মনে বললাম, আহ হা বিরক্ত হচ্ছেন কেন, আপনারা ইচ্ছা করলে আমার কাঁধে মাথা রাখতে পারেন।
বাস চলছে। জানালা দিয়ে হু হু করে বাসাত আসছে। বিমানবালার চুল উড়ে আমার গায়ে পড়ছে। সংবাদ পাঠিকার ওড়না উড়ে আমার গায়ে এসে পড়ছে। সত্যিকথা বলতে আমার একটুও বিরক্ত লাগছে না। বরং সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে।
হঠাত বিমানবালা আমার গায়ের উপর একগাদা বমি করে দিল। বুঝতে পারলাম সে সকালে নুডুলস নাস্তা খেয়েছে। বিমানবালার বমি দেখে সংবাদ পাঠিকাও আমার উপর বমি করে দিল। সে নাস্তা খেয়েছে, পরোটা ভাজি তবে সম্ভবত সাথে ডিম ছিল।

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




