বিগত দশ বছর ধরে আমি বাংলাদেশের কোনো লেখকের উপন্যাস পড়ে আরাম পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। ( হুমায়ূন আহমেদ ছাড়া)। বরং পড়তে গিয়ে বিরক্ত লাগে। তবে, বেশ কিছু ছোট গল্প পড়ে ভালো লেগেছে। তার মানে কি, বাংলাদেশের কেউ ভালো উপন্যাস লিখছে না?
আসলে সারা বছর আমাদের দেশে অনেক বই বের হয়। আমরা কিন্তু তার সব খোঁজ খব্র রাখি না। আবার অনেক ভালো বইয়ের সন্ধান মানুষের কাছ থেকে পাওয়া যায়। সেই রকম একটি বইয়ের সন্ধান আমি পেয়েছি। বইটির নাম ' জলের লিখন'। লেখক- মোজাম্মেল হক নিয়োগী। বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আশা করি, আপনাদের ভালো লাগবে।
বইটি সম্পর্কে আমি কিছুই বলব না। শুধু বলি- 'পড়ুন'। তারপর যা বলার আপনারাই বলবেন। তবে একটা কথা বলি-উপন্যাসটির নায়কের নাম- ডিকশনারী। আমার মনে হয় বইটি লেখক নিজের টাকা খরচ করে ছেপেছে। এবং বইটি সত্যিকারের পড়ুয়াদের হাতে পড়েনি। এবং বাজারে প্রায় এই লেখকের অনেক গুলো বই আছে।
মোবাইল দিয়ে বইটির ছবি তুলে দিয়েছে- আমার বউ 'সুরভী'। এই জন্য তাকে ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




