
১। বাবা (ছোট ছেলেকে) : এক গ্লাস পানি আনতো।
ছোট ছেলে : পারুম না ৷
.বড় ছেলে : বাদ দাও তো বাবা৷ এইটাতো জন্মের বেয়াদব৷ যাও তুমি নিজেই গিয়া পানি খাইয়া আসো আর হ্যাঁ, আমার জন্যেও এক গ্লাস নিয়া আইসো৷
২। নিকোলাই অস্ত্রভস্কিকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। এইসব মহান লেখকরা কেন যে তাড়াতারি মরে যায়!!!
লেখক নিকোলাই অস্ত্রভস্কি জীবনকাল ছিল মাত্র ৩২ বছর। কিন্তু এই লেখক আমাদের শিখিয়ে গেছেন হাজার দুঃখ কষ্টের মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয়।
৩। কারও হৃদয় ভেঙ্গো না, হৃদয় একটাই
.
.
.
.
হাড্ডি ভাঙ্গো, কারণ হাড্ডি ২০৬টি।
৪ বাস্তব অর্থে সুন্দরবন একটি বিশ্ব সম্পদ, আমাদের দূর্যোগের আশ্রয় দাতা। আর বিদ্যুৎ কেন্দ্রও যেহেতু দরকার এবং খরচও আসলে বেড়ে যাচ্ছে তাই বিদ্যুৎকেন্দ্র অন্য কোথাও হোক। রামপালে নয়। নো নেভার। পাগলেও তো নিজের বুঝ বুঝে। আমরা নিজের পায়ে কেন কুড়াল মারবো !
৫। যে মানুষ সৎপথে চলে, সে তাঁর নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে। আর যে মানুষ পথভ্রষ্ট হয়, সে তাঁর নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়।
( সূরা বনী ইসরাঈলঃ ১৫ )
৬। ঘুমাতে যাচ্ছেন । আপনি ভালো ভাবেই জানেন যে, কাল সকাল অবধি আপনি বেঁচে থাকবেন কিনা এর কোনও নিশ্চয়তা নেই । তারপরেও আপনি কিন্তু ঘড়িতে এলার্ম দিয়ে ঘুমাতে যান সকালে উঠবেন বলে ।
৭। বাঙ্গালী মেয়েদের একটু লিপস্টিক বা একটু কাজলের ছোঁয়ায় মুখটা কেমন মায়াময় হয়ে উঠে । দেখতে ভালো লাগে ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




