
আজ আকাশ কি বিষন্ন-
হাজার খানিক কবিতা লিখে তুমি কবি হতে পারোনি
মশা কানের কাছে ভোঁভোঁ করবে আর কামড়াবে তোমাকে
এক টাকা দামের সিগারেট'ই আজীবন খেতে হবে ভায়া
আহ কি কষ্ট তোমার!
বাসে সিট না পেয়ে, হেন্ডেল ধরে ঝুলে থাকো তুমি
কেউ এসে অকারনে'ই মাত্র পালিশ করা জুতো মাড়িয়ে দেয়
ফুটপাতের খাবার'ই প্রিয় কেন তোমার?
হেলিকাপ্টারে করে কোনোদিনও তুমি যেতে পারবে না-
ঢাকা থেকে রাজশাহী, আহ কি কষ্ট তোমার!
আজ তো তুমি, স্বচ্ছ নদীর জলকে ঘোলা ভাবতে শিখে গেছো
মধ্যদুপুরে তুমি দূরে চলে যাও-
আর মধ্যরাত্রিরে তুমি আয়নায় নিজেকে খোঁজো
অসামর্থতার জন্যই হিসেব করে চলতে হয় প্রতিটাক্ষন
আহ কি কষ্ট তোমার!
হলি আর্টিজান হামলাতে তুমি কেন মরলে না-
আমি তা ভাবি।
দক্ষ অভিনেতা না হতে পারলে- জীবনে তুমি সাফল্য পাবে না
তোমার লেখা পূরনো কবিতা পড়ে তুমি কেন বিরক্ত হও-
অল্প বয়সের আবেগের কি দাম নেই?
পদ্মাসেতু হলে তোমার লাভ কি?
তুমি কি পারবে নিজের গাড়ি দিয়ে পদ্মা সেতু পার হতে?
যে মেয়েটিকে ভালোবাসতাম- আজ সে বিধবা কিন্তু
তার আছে একটা সেলাই মেশিন।
যদিও তোমাদের শ্রমে, ঘামে, চিন্তায়, মেধা, মননে দেশ এগিয়ে যাচ্ছে।
(আমি কবি নই। কবি হওয়ার সামান্য যোগ্যতাও আমার নেই। আমাদের বংশেও কেউ কবি নয়। আমি যা লিখি তা সামান্যো কবিতা হয় না। কোনো দিন হবেও না। তারপরও কিছু দিন পর-পর কবিতার মতোন করে কিছু একটা না লিখলে আমার ভালো লাগে না। দীর্ঘদিনের অভ্যাস।
যাই হোক, আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। দেশ এবং দেশের মানুষকে ভালোবাসুন। জয় বাংলা।)
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



