
বরাবরের মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকি-
তবু বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হই বারবার
জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখলে মন ভরে না
উন্মাদ হয়েছি আজ আমি চারপাশ দেখে শুনে জেনে
অযোগ্য নই আমি, মন্ত্রী হয়ে দিব প্রমাণ অপেক্ষা করো
ঝুলে থেকেছি, তবু মহিলা সিটে আমি কোনোদিন বসিনি
পতিতা সহ পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে ইচ্ছে করে
সল্প বসনে গায়ের মেয়েরা শান বাঁধানো পুকুরে স্নান করে
তাদের দিকে ফিরেও তাকাই না- সত্যি বলছি
তাই, ইতিহাসের পাতায় আমাকে খুঁজে পাবে!
সুযোগের অপেক্ষায় দুষ্টলোক গুলোকে শিক্ষা দিতে চাই
ভুলেই গিয়েছিলাম, প্রকৃত বয়সটা সাতাশ ছুঁই ছুঁই করছে
কিন্তু মনে হচ্ছে আমার বয়স যেন সাতচল্লিশ ছুঁই ছুঁই
আইনস্টাইন মনে করিয়ে দিচ্ছে, সময় কি দ্রত চলে যাচ্ছে-
আজকাল পরিচিত মানুষের মতো, পরিচিত রাস্তাও অপরিচিত
জানুয়ারী থেকে ডিসেম্বর ভয় পাই, ভয়ে অস্থির সকাল সন্ধ্যা
ইচ্ছে করে মশারির ভেতরে লুকিয়ে থাকি, মশাকে দিব না রক্ত
মনের গহিনে এক টুকরো আকাশ আছে, ভাসি আমি সেখানে
সেই আকাশে একটা পরী আছে- গভীর গোপন জানে না কেউ তা
অথচ লাশকাটা ঘরকে আমার অনেক ভয়, চারিদিকে ফিসফাস
স্বচ্ছ প্রেমও যেন বীভৎস রুপ পায় হুট করে
অবশেষে, মাঝরাতে ব্যলকনি'র বাতাসটা যেন
সরাসরি বঙ্গোপসাগর থেকে আসে লাগে শরীরে
নতুন জীবনের সন্ধানে খুব শ্রীঘই নিরুদ্দেশ হবো
তোমরা যারা দুঃখী, আমার সাথে যেতে পারো।
আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতাও আমার নেই। সেই চেষ্টা আমি করিও না। তবু কয়েকদিন পরপর কবিতার মতোন করে কিছু একটা না লিখলে ভালো লাগে না। দীর্ঘদিনের অভ্যাস। অফিস ছুটির কিছুক্ষন আগে সুরভি অফিসে এসে উপস্থিত। আমি প্রতিদিন হেঁটে বাসায় ফিরি। আজ সুরভি'র সম্মানে বুকে হাত রেখে ৯০ টাকা দিয়ে রিকশা নিয়ে নিলাম। তার আগে ফাস্টফুডের দোকানে নিয়ে দুইজন মিলে খুব খেলাম। সেখানে বিল হলো তিন শ' টাকা। বেইলী রোড থেকে একটা মালা কিনে দিলাম তিন শ' টাকা দিয়ে। যাই হোক, রাস্তায় লম্বা জ্যাম- সুরভি হাত নেড়ে নেড়ে নানান গল্প করে যাচ্ছে। আর আমি মনে মনে একটা কবিতা লিখে ফেললাম। বাসায় এসে ব্লগে লিখে ফেললাম।
আর একটা কথা লেখার সাথে ছবিটার কোনো সম্পর্ক নেই।
বি দ্রঃ 'রাস্তায় পাওয়া ডায়েরী থেকে' নামে আগে সামু ব্লগে নিয়মিত লিখতাম। হঠাত করে কেন জানি লেখাটা বন্ধ করে দেই। লেখাটা আবার শুরু করলাম। প্রায় আড়াই বছর পর আবার শুরু করলাম। আপনার সহযোগিতা চাই।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




