somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ব্লগ পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরী আজ সাতদিন পর ইন্দোনেশিয়া থেকে ফিরেছে।

আজ ব্লগ পড়ে কি কি জানলাম/শিখলাম তাই'ই আপনাদের সাথে শেয়ার করছি-

১। বসে থাকলে, আপনার ক্যারিয়ারও বসে থাকবে। দৌড়ান, আপনার ক্যারিয়ারও দৌড়াবে। দৌড়টা দিতে হবে, তবে ভেড়ার পালের মতো উদ্দেশ্যহীন নয়, মানুষের মতো।

# পাশের বাড়ির ছেলেটা ফটোগ্রাফি করে মাসে দুই লাখ টাকা আয় করে, ওয়াও! ফটোগ্রাফি করে এতো টাকা! তাহলে তো আমাকেও ভর্তি হতে হয়। খালি শাটার টিপ দিয়েই এতো টাকা! দে দৌড় ...!
# বেইলি রোডের পিঁয়াজু মামা খালি পিঁয়াজু বিক্রি কইরা ঢাকায় ৪টা বাড়ি করছে!
# লিটন দাস, জাবি থেকে পাশ করে মাসে ১০ লাখ টাকা কামায়। কীসব ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে!
# পাশের বাসার মামুন ভাই, বুয়েট থেকে পাশ করে ঢাকায় ১৩টা ফ্লাট কিনছে! পোলারে জাবিতে পড়াইতে হইবো।
# ভাই শুনছেন, ডা. শায়লা ২৩ লাখ টাকা বেতনে আপেল হাসপাতালে জয়েন করেছে! এরকম হাসপাতাল দেশে আরও হইতেছে। মাইয়ারে ডাক্তার বানাইতেই হইবো!
# রাজউকের দাড়োয়ান কোটি টাকার মালিক। কাস্টমস/রাজস্ব বিভাগের পিয়ন সিলেটে কোটি কোটি টাকার রাজপ্রাসাদ বানাইছে! ওমুক থানার ওসি, ১৩টা গার্মেন্টস দিছে, জমি কিনছে শত শত বিঘা!
# বিদ্যুৎ বা পানির মিটার রিডার কোটি টাকার মালিক, শিক্ষাভবনের দাড়োয়ানের ইনকামও বেসুমার!

২। একদিন দেখা যাবে ইলিশ কেনার জন্য ব্যাংক গুলো সহজ কিস্তিতে লোন দিচ্ছে।
ইলিশ না পুঁটিমাছ দিয়ে পান্তা খাওয়া হোক।
১লা বৈশাখের সপ্তাহে ইলিশ বিক্রয় বন্ধ রাখার জন্য সরকারের পদক্ষেপ নেয়ার দরকার।
এইসব বৈশাখ ফৈশাখ আমাদের বর্জন করা উচিত।
ইলিশ আমার প্রিয় মাছ। কিন্তু এত দামের কারণে খেতে পারি না।

৩।
চায়ের দোকানে দুইজন বয়স্ক লোকের আলাপঃ
১ম জন- তার পছন্দ করা না করা নিয়ে আমাদের রাষ্ট্র চলবে না, রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের চালিকা শক্তি সংবিধান রয়েছে। কিন্তু বাংলাদেশ সংবিধানের অবস্থা এখন পাবলিক টয়লেটের মতই। যখন যার যেভাবে ইচ্ছা হয়ে, ব্যবহার করে চলে যায়।
২য় জয়- প্রকৃত সত্য কথা হলো, সত্য ও সততাই হচ্ছে শ্রেষ্ঠ সংস্কৃতি। হেফাজত আজকে যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, মনে হচ্ছে এটি ইসলামী প্রজাতন্ত্র।

প্রধানমন্ত্রী হয়ত নব্বই ভাগ মুসলিমদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন, কারন প্রধান মন্ত্রী নিজেও একজন মুসলমান।
বাবু নগরী ৫ই মে শাপলা চত্তরের জনসভায় বলেছিলেন "ক্ষমতায় যেতে হলে এবং ক্ষমতায় থাকতে হলে হেফাজতের দাবী মেনে নিয়েই থাকতে হবে।
এই প্রথম কারো বক্তব্যের শতভাগ বাস্তবায়ন দেখতে পেলাম। শেখ হাসিনা নিজের কলিজাটা বের করে রেঁধে খাওয়ালেও হেফাজতীরা নৌকায় ভোট দেবে সেটা আমি বিশ্বাস করি না।

৪। কওমী মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রীর স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
শিক্ষার ব্যাপারে বর্তমান সরকার যে, কতটা আন্তরিক এসব কার্যক্রমে বোঝা যায়। কাওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে সরকার একটি ভাল কাজ করেছে ।
বাসে একলোক বলল, এই পড়ালেখা জাতির কোন কাজে লাগবে না, তেমনি হয়তো ক্ষতিও করতে পারে।
তবে যে ছাত্ররা জাতীয় সংগীত গায় না তাদেরকে কেমন করে সম্মাননা পত্র তুলে দেয়া যাবে সেটাও দেখার বিষয়।

৫। ভাস্কর্য নির্মাণ অত্যন্ত কঠিন কবীরা গুনাহ।
আর কোনো কোনো ক্ষেত্রে তা কুফরীর পর্যায়েও পৌঁছে যায়।

৬। শেষ কবে আপনি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়েছেন?
ভারত প্রীতি বা ভারত বিদ্বেষ এই দুটোই কিন্তু মানচিত্রের মাঝে আছে। সমস্যা একদিনের না। এটি রবীন্দ্রনাথের আমল থেকে শুরু।

৭। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?



সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×