
১। কেহ কি আমাকে ১০০ গজ নিরাপদ রাস্তা দেখাবেন যেখানে একটি মেয়ে হেটে বেড়াবে, কোন পুরুষ তার দিকে কুৎসিত ভাবে তাকাবে না।
২। একটা কোম্পানিতে ৫ জন কর্মচারী এবং ১ জন মালিক ছাড়া আর কেউ নাই, একদিন মালিক কে খুন করা হল ,পুলিস সন্দেহ করলো ৫ জন কর্মচারীকে ,তাদের নাম হল
১.আমজাদ
২.পিংকি
৩.আকাশ
৪.মামুন
৫.রাসেল
পুলিশ তালাশ করে মালিকের ঘর থেকে একটা ক্যালেন্ডার পেল ,যাতে কত গুলো তারিখ লিখা,তারিখ গুলো হল ৪,৫,৭,৮,১২, বলতে হবে খুনি কে ......?
৩। অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না। অন্ধকারকে দূর করতে পারে শুধুমাত্র আলো। ঠিক তেমনি ঘৃনা কখনো ঘৃনাকে দূর করতে পারে না, শুধুমাত্র ভালবাসাই পারে ঘৃনাকে দূর করতে। কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ। এখানে যাকে ঘৃনা করা হয় তার চেয়ে ঘৃণাকারীরই বেশি ক্ষতি হয়, ঘৃণাকারীই বেশি কষ্ট পায়। তাই আসুন, আজ থেকে ঘৃণাকে ঘৃণা নয়, ভালবাসা দিয়ে জয় করি।
৪। জ্বর এর প্রতিশব্দ কি?
৫। চোখ রাখুন আমার আগামী ব্লগে। অধ্যাপক আবদুর রাজ্জাক স্যার কে নিয়ে একটা প্রবন্ধ লিখব।
বি দ্রঃ প্রায় তিন বছর পর আবার নতুন করে শুরু করলাম 'টুকরো টুকরো সাদা মিথ্যা' নামে লেখাটি। কেন এত দিন কিছু লিখি নাই, আজ আমি নিজেও তা জানি না। আবার শুরু করলাম। আপনাদের সহযোগিতা কাম্য।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



