
ছবিটা পাঁচ বছর আগের।
১। সুরভিকে বললাম- চা করো।
সুরভি বলল- চা পাতা নেই, চিনিও নেই।
মাস শেষ হলে ঘরের সব খাদ্য-দ্রব্যও শেষ হয়ে যায়। আজিব !!
চা খেতে বের হয়ে বৃষ্টিতে আটকা পড়লাম। দেড় ঘন্টা হয়ে গেল বৃষ্টি কমছে না। চার কাপ চা খেয়ে ফেলেছি। মোবাইল বাসায় রেখে আসছি। সুরভির সাথে আলাপ করতে পারছি না। বেচারি বাসায় একা। একটু পর পর বাজ পড়ছে, বিজলি চমকাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে সে খুব ভয় পায়।
দুই ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমেছে। ততক্ষনে রাত ১১ টা বেজে গেছে। বাসায় ফিরছি। বেলী ফুলের ঘ্রান পাচ্ছি। গলির মধ্যে পানি জমে গেছে। হঠাত দেখি গলির মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। একটুও নড়ছে না। সামনে গেলাম, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা- শুধু চোখ দু'টা দেখা যাচ্ছে। সহজ সরল সুন্দর শান্ত চোখ।
আমি বললাম আপনি কে? কোন বাসায় থাকেন? লোকটি আঙ্গুল উঁচু করে আকাশের দিকে দেখালো। আমি আকাশের দিকে তাকালাম। তারপর দেখি আমার পাশে কেউ নেই।
ঘটনাটা কিছুই বুঝতে পারলাম না। কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না।
২। এক বাসায় গিয়েছি। তারা আমাকে দেখে খুব খুশি।
সাথে সাথে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করলো। কাটলো। কাটার পর হুলুদ-টলুদ মেখে ভাজতে শুরু করলো।
আমি বললাম, মাছ ধুয়ে নিলেন না?
তিনি বললেন- ইলিশ মাছ ধুলে গন্ধ চলে যায়। ইলিশ মাছের গন্ধটাই আসল।
আধোয়া ইলিশ মাছ ভাজা খেতে মন্দ নয়।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



