
বেশ রাবীন্দ্রিক হয়ে পড়েছি আজকাল, কিন্তু আমি বরাবর'ই বিদ্রোহী হতে চেয়েছিলাম
মধ্যে দুপুরে প্রখর রোদে শাহবাগে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভুলে যাই বিশ্ব-সংসার
কেউ নেয় না আমার খবর, দেশ-বিদেশের সব তাজা খবর সকল'ই আমার জানা,
রোজ রাত দুইটায় আমার ঘুম ভেঙ্গে যায় তখন একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে।
( রাস্তায় জ্যামে পড়েছি। তখন এই কবিতার জন্ম। আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতাও আমার নেই। তবুও কিছু দিন পর-পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। আমার এই দোষ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



