
যদি তুমি মানুষ হও, যদি তোমার মনুষত্ববোধ থাকে
তবে তুমি মানবিক হও, বিষয়টি ধর্মের নয়, মানবতার
বৌদ্ধ ধর্মাবলম্বীর দেশে মানুষ হত্যা কাম্য হতে পারে না
বুক ফুলিয়ে বলি- দেখ বিশ্বের জনগন আমরা বাঙ্গালীরা
সম্পদে গরীব হলেও মনের দিক থেকে আমরা অনেক বড়
যতই বলুক দেশহীন, উদ্বাস্তু, ভিনদেশী অথবা অনুপ্রবেশকারী
নাফ নদীতে ভাসমান লাশ গুলো যেন বলছে-
রোহিঙ্গা নয় বরং মনুষ্যত্বের মৃত্যু হচ্ছে
আসো আজ সবাই এক হয়ে বন্ধ করি যত অবিচার
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দাও, দাও
এত রক্ত, এত যুদ্ধ, এত ক্রন্দন, এত ধর্ষণ, এত হত্যা
এত পৈশাচিকতা, এত নির্মমতা, এত অমানবিকতা
এত নিষ্ঠুরতা মানুষ করতে পারে!
আমি আজ বড় ক্লান্ত, বিধ্বস্ত অসহায়
মিথ্যা প্রমানিত হলো তোমাদের অমোঘ বাণী-
'জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর!'
সময় হয়েছে আজ ঘুমিয়ে পরা, ঝিমিয়ে পরা
বিশ্ববাসী কাছে এই কবিতাটাখানি পৌঁছে দাও।
রোহিঙ্গা পরিচয়ে নয় তাঁরা মানুষ হিসেবে
একটু আশ্রয় চায়, মানবতা চায়।
( আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কিছু দিন পর-পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস। মিয়ানমারে শান্তি ফিরে আসুক, নিরীহ মানুষ হত্যা বন্ধ হোক।)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



