
১। ২৬৩ খ্রিষ্টপূবার্ব্দে হাসতে হাসতে মারা গিয়েছিলেন বিখ্যাত গ্রীস কবি ফিলমোন।একদিন দুপুর বেলা খাবার খেতে এসে তিনি দেখেন তার খাবার একটি গাধা খেয়ে নিচ্ছে। ঘটনাটি দেখে তার বেদম হাসি পায় এবং গলায় খাবার আটকে গিয়ে তিনি মারা যান।
২। আইনস্টাইন : এ জগৎ থেকে বিচ্ছিন্ন কোন দৈবী সত্তায় কি আপনার আস্থা আছে?
রবীন্দ্রনাথ : বিচ্ছিন্ন নয়, মানুষের অনন্ত ব্যক্তিত্ব বিশ্বজগৎকে উপলব্ধি করে।এ বিশ্বে এমন কিছুই থাকতে পারে না যা বিশ্বমানব চেতনার অন্তর্ভুক্ত নয়। এর থেকেই বোঝা যায় যে বিশ্বের যা কিছু সত্য, তা আসলে মানবিক সত্য।
৩। সিনেমাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ছোটবেলার ছবি দেখে দুই ভাইয়ের পুন:র্মিলনী। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কন্ঠে বললেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন। আয় ভাই আমার বুকে আয়।"
বাস্তবতাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ফেসবুকে দেওয়া ছোটবেলার প্রোফাইল পিকচার দেখে এক ভাই আরেক ভাইকে কান্নার দুটো ইমো সহ ম্যাসেজ দিলেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন আয় ভাই অনলাইনে আয় চ্যাট করি"!!!!
৪। "পাশ্চাত্যে যা মরে শেষ হয়ে যায়, তাই ভূত হয়ে এসে আমাদের ঘাড়ে চেপে বসে ।" প্রমথ চৌধুরীর এই কথাটা আমার অনেক ভালো লাগে । এ ভূত ছাড়াবে কে ?
৫। "দেশের লোককে শিশুকাল হইতে মানুষ করিবার সদুপায় যদি নিজে উদ্ভাবন এবং তাহার উদ্যোগ যদি নিজে না করি- তবে আমরা সর্ব-প্রকারে বিনাশপ্রাপ্ত হইব, অন্নে মরিব, স্বাস্থ্যে মরিব, বুদ্ধিতে মরিব, চরিত্রে মরিব-ইহা নিশ্চয়।" - রবীন্দ্রনাথ ঠাকুর
শুধু মাত্র রবীন্দ্রনাথ প্রকাশ্যে কোনোদিন কারো নিন্দে করেন নি।
(বিঃ দ্রঃ ছবির সাথে লেখার কোনো মিল নেই।
লেখার সাথে শিরোনামের কোনো মিল নেই।
এই জন্য আমি দুঃখিত। ক্ষমা প্রার্থী।)
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



