
১। সন্তান হয়ে যাওয়ার পর মায়েদের আর চাকরি করা ঠিক না। বাবা তো চাকরি করছেন'ই। বাসায় যতই দাদী, চাচী, নানী অথবা কাজের লোক থাকুক। মায়ের আদর-ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। হুম, সন্তান হওয়ার আগ পর্যন্ত চাকরি করা যেতে পারে।
যে মা সারা দিন চাকরি করে বেড়ায়, সেই সন্তানের কষ্টের শেষ নেই। সেই সন্তানের খাওয়া-দাওয়া, গোছল, ঘুম এবং লেখা-পড়া কিছুই ঠিক ভাবে হয় না। মানসিক বিকাশ সুন্দরভাবে হয় না। চাকরিজীবি মায়ের সন্তানদের কষ্ট দেখে- আমার খুব কষ্ট হয়।
আবার অনেক মা আছেন, সন্তান হওয়ার পর যত ভালোই চাকরি হোক না কেন, সন্তাননের মুখের দিকে তাকিয়ে চাকরি ছেড়ে দেন। তার কাছে সন্তান আগে।
আমি মনে করি, যে সমস্ত মেয়েরা মনে করে- চাকরিটাই সব তাদের বিয়ে করার দরকার নেই। সন্তান দরকার নেই- তারা চাকরি করে বেরাক।
২। ঈশ্বরকে কহিলাম, ’প্রভু মনের ইচ্ছা পূরণ করো'।
ঈশ্বর কহিলেন, 'যা ইচ্ছা চাহিতে পারো'।
বলিলাম, 'এক কোটি টাকা দেন'।
ঈশ্বর বলিলেন, 'অর্থনৈতিক মন্দা, অন্য কিছু চাও'।
৩। বলুন তো, কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে?
৪। বিয়ের প্রথম রাতেই স্ত্রী তার স্বামীকে দেখল সিগারেট খেতে...
স্ত্রীঃ তুমি প্রতিদিন কয় প্যাকেট সিগারেট খাও?
স্বামীঃ এই এক প্যাকেট বেনসন।
স্ত্রীঃ এক প্যাকেটের দাম কত?
স্বামীঃ ২০০ টাকা।
স্ত্রীঃ মানে মাসে ৬০০০ টাকা। বছরে ৭২০০০ টাকা। কয় বছর থেকে খাও?
স্বামীঃ তা প্রায় ১০ বছর।
স্ত্রীঃ তার মানে ৭২০০০০ টাকা । আল্লাহ এই টাকা দিয়ে তো একটা টয়োটা গাড়ি কেনা যেত। হায় হায়
এটা তুমি কি করলা?? এতদিনে আমাদের একটা টয়োটা গাড়ি থাকত। এই বলে স্ত্রী কান্নাকাটি শুরু
করে দিল।
একটু পর স্বামী চিন্তা করে বলল,
স্বামীঃ তুমি সিগারেট খাও?
স্ত্রীঃ ছি ছি ছি এইসব বাজে জিনিসের ধারে কাছেও আমি যাই না।
এইবার স্বামী বলল " তাইলে তোর টয়োটা গাড়ি কই হারামি??
৫। এদেশের মানুষগুলো নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। দিনদিন মানুষ গুলোকে নিয়ে আমি অত্যন্ত হতাশ বোধ করছি। রবীন্দ্রনাথ বলেছিলেন, কোনো প্রতিষ্ঠানের ওপরে তার কোনো আস্থা নেই। কিন্তু সেই মানুষগুলোর ওপর তার আস্থা আছে, যাদের মধ্যে অন্তত তিনটি গুণ আছে। যারা সঠিকভাবে চিন্তা করতে পারে, মহান অনুভব যাদের চিত্তে সবসময় থাকে এবং জগৎ ও জীবনের স্বার্থে যারা সঠিক কর্ম সম্পাদন করতে পারে। এ তিনটি গুণ সম্বলিত মানুষ সমাজের জন্যে সম্পদ, দেশের জন্যে সম্পদ। অন্যথায় সে মানুষ নিজের জন্যে বোঝা, সমাজের জন্যে হুমকি, দেশের জন্যে ভয়ংকর চ্যালেঞ্জ। অর্থাৎ শেষ কথাটি হচ্ছে মানুষ চাই। নিজে মানুষ হলে সমাজটা মানুষ হয়, দেশও মানুষ হয়। দিনবদল হয়।
৬। কল্প বিজ্ঞানে অদূর ভবিষ্যতে মানুষ যদি পৃথিবীর সৌরজগতের বাইরের কোনও গ্রহ উপগ্রহে, মানুষের চেয়ে কোনও উন্নত বুদ্ধিমান প্রাণীর সমাজ অবকাঠামো ব্যবস্হার সন্ধান পায় এবং সেখানে যদি মানুষের অবাধ যাতায়াত শুরু হয়, তবে কি মানুষ সেখানে তার প্রথাগত ধর্ম কিংবা ভাষাগত অথবা আঞ্চলিকতায় উপ আঞ্চলিকতায় মতবাদে উপমতবাদে তার নিজস্ব জাতীয়তাবাদের পরিচয় বহন করবে ?
৭। ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা-না।আমি খারাপ মেয়ে।যথেষ্ট খারাপ মেয়ে।মতিঝিলের ঐ অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই।তার নাম...! প্রেম-ভালোবাসা এইসব কিছু না।আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই।তার বিনিময়ে টাকা নেই।উপহার দিলে উপহার নেই।আমার যে টাকা-পয়সার অভাব তাও না। বাবা মালয়েশিয়া থেকে ভালো টাকা পাঠান।আমি শুধু যে ...সাহেবের কাছেই যাই তা না, আরো লোকজনদের কাছে যাই।একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে।এই দেশে নোংরা পুরুষের কোনো অভাব নেই।বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত।স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে।সুযোগ পেলেই আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে।একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সবাজারে তিন দিন ছিলাম। মা'কে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


