
তখনও সন্ধ্যা নামেনি-
তবে কুয়াশামাখা অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে চারদিক
সব বাস্তবতা ডুবে যাচ্ছে রহস্যময় কুহেলিকায়
অচেনা এক নদীর বুক থেকে আঁশটে গন্ধ বয়ে নিয়ে আসছে
দক্ষিনা বাতাস। ঠিক তখন ডেকে উঠলো একশো তক্ষক।
দুপুর থেকেই মনে হচ্ছিল খুব জ্বর আসিবে- কিন্তু
সেকথা কাউকেই বলা হয়নি, একটা ঘর-
একটা বিছানা পেয়েই মহা খুশি এই আমি
একপেট খেয়ে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে গভীর ঘুম
ঘুম ভাঙল শরীর ব্যথা আর জ্বর নিয়ে, তখন একশো
তক্ষক ডেকে চলেছে।
ঘর অন্ধকার। এখনও কেউ সন্ধ্যা বাতি দিয়ে যায়নি
তাই'ই ভালো- একা, চুপচাপ বেশ থাকা যায়।
ঘরে যে একজন কেউ আছে- তা গোপন রাখা যায়
জ্বরে শরীর কাঁপছে ঠক ঠক, চেতনা সব যায় মুছে
জীবনানন্দ আর রবীন্দ্রনাথকে দেখি আমার শিয়রের কাছে।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য ক্ষমতা আমার নেই। তারপরও কিছু দিন পরপর একটা কবিতা না লিখলে ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস। আমার এই দোষের জন্য আমাকে অবশ্যই ক্ষমা করতে হবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। )
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


