
আপনারা কি জানেন যে রুটি পা দিয়ে বানায় তাকেই পাউরুটি বলে? কারন দুই তিন বস্তা আটার খামি হাত দিয়ে সম্ভব হয় না। তাই পা দিয়ে মাড়িয়ে খামি বানাতে হয়। বেকারিতে হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আমি নিজেও দেখেছি। পাউরুটিতে দেয়া হয় লবন, রিফাইন্ড চিনি ও বিভিন্ন প্রিজারভেটিভস আর পটাসিয়াম ব্রোমেট ব্যবহারে পাউরুটি ফোলে বেশি। এগুলো শরীরের জন্য খুব ক্ষতিকর। পাউরুটিকে ধবধবে সাদা করার জন্য ব্লিচ করা হয়- এটাও খুব ক্ষতিকর। তাই প্রতিদিন পাউরুটি খাবেন না।
পাউরুটি একটা অস্থির জিনিস। যাতেই ডোবাও র্মুহুতেই সবটুকু রস টেনে নেয়। চায়ে ডোবালে পুরো পাউরুটির মধ্যে ঢুকে যায় চায়ের রস। কি ভালোই যে লাগে তখন খেতে! এইভাবে পাউরুটি যে না খেয়েছে তার জীবন বৃথা।
যদি রসগোল্লায় ডুবিয়ে খাওয়া যায়, তবে যেন অমৃত। আর যদি দুধে ডুবিয়ে খাওয়া যায়, তাহলে তো কথাই নেই। গরম দুধে পাউরুটি ছেড়ে একটু সময় বসে থাকো। দুধ আর পাউরুটিতে একটু ভাব-ভালোবাসা হওয়ার জন্য কিছুক্ষন সময় দিতে হয়। দুধ রুটি মিলেমিশে বেশ থকথকে হয়। তখন মুখে দাও। আহ!!!
চা বা দুধ দিয়ে বিস্কুট ভিজিয়ে খেতেও বেশ লাগে।
অনেকে দুধ পাউরুটির মর্মই বুঝে না। বলে কিনা ওয়াক।
অনেকে পাউরুটি ডিম পোচ বা জেলি দিয়েও খায়। কেউ কেউ কলা দিয়ে খায়। আবার কেউ কেউ শুধু পাউরুটি খায়। আপনি কি পাউরুটি দিয়ে সকালের নাস্তা করেন? আমি মাঝে মাঝে খাই দুধ দিয়ে। বেশ লাগে খেতে।
বিঃদ্রঃ কিছু কিছু ছেলে আছে রিক্সাওয়ালাদের তুই করে বলে............ তখন মনে চায় ধইরা দুই গালে ২ টা দেই !!!! একটা জিন্সের প্যান্ট পইরা কি যে মনে করে নিজেরে !!! আমি সব সময় নরম গলায় আদর করে মামা বলে ডাকি...
যে যত ছোট কাঝই করুক তাকে সম্মান করুন। অযথা তুতুকারি করবেন না।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




