somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নীলাঞ্জনা নীলা

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীলাঞ্জনা নীলা।

কয়েকদিন আগে টানা দুই দিন ছুটি পেয়েছিলাম। সুরভি তার ভাইয়ের বিয়ে নিয়ে মহা ব্যস্ত। আমি আর আমার মেয়ে মিলে সারাদিন ইউটিউব এ নাটক দেখা শুরু করলাম। আমার মেয়ের পছন্দেই সব নাটক দেখা শুরু করলাম। সময়ের অভাবে নাটক সিনেমা আমার খুব একটা দেখা হয় না। দুই দিনের ছুটিতে অভিনেত্রী আর মডেল নীলাঞ্জনা নীলার সব নাটক দেখে ফেললাম। আমার মেয়েটা নীলাঞ্জনা নীলাকে খুব পছন্দ করে ফেলল। মেয়ে বলে, বাবা মেয়েটা আমার মতো সুন্দর। আমি বড় হলে ঠিক এই মেয়েটার মতোই হবো। আমি বলি- তুমি নীলার চেয়েও অনেক বেশি সুন্দর। পরী হাসে। মেয়েটার হাসি দেকেহলে মনটা খুশিতে ভরে যায়। অনেকদিন বেঁচে থাকতে ইচ্ছা করে।

আমি ও আমার মেয়ে নাটক দেখা শুরু করলাম খুব মন দিয়ে। আমরা যা'ই করি- খুব মন দিয়ে করি। মেয়ে নাটকের যেখানে বুঝতে পারে না- আমাকে প্রশ্ন করে। তখন আমি মেয়েকে সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে দেই। বাপ মেয়ে ফুল স্প্রীডে ফ্যান ছেড়ে কম্বলের ভেতরে ঢুকে একের পর এক নীলাঞ্জনা নীলার নাটক দেখে যাচ্ছি। আহ কি আনন্দময় সময়! আমাদের সামনে নানান রকম খাবার আছে। চানাচুর, বিস্কুট, আপেল, আনার ইত্যাদি নানান রকম খাবার সাজানো। বাপ-বেটি মিলে নাটক দেখি আর খাই। সুরভি মার্কেট থেকে একটু পর-পর ফোন দেয়, আমরা ফোন ধরি না। নাটক দেখার মাঝে বিরক্ত করলে ভালো লাগে না।

একই মেয়ের নাটক দেখতে দেখতে আমি আর আমার মেয়ে নীলাঞ্জনা নীলার ভক্ত হয়ে গেলাম। নীলাঞ্জনা নীলা খুব সুন্দর অভিনয় করে। হাসিটা খুব সুন্দর। আর চোখে কাজল দিলে মেয়েটাকে অসাধারন সুন্দর লাগে। সবার প্রথমে আমরা নীলাঞ্জনা নীলার অভিনীত 'কাজল' নাটকটি দেখলাম। অসাধারন অভিনয়। অসাধারন নাটক। আমি আর আমার মেয়ে মুগ্ধ! অভিনয় দেখি, আর আমি ভাবি বাচ্চা একটা মেয়ে এত সুন্দর অভিনয় করে কি করে? মীম, শখ বা তিশা ইত্যাদি কেউই এই মেয়ের সাথে পারবে না। এই মেয়ে খুব নাম করবে। কোটি মানূষের মন জয় করবে। নীলাঞ্জনা নীলাকে নিয়ে আমার মেয়ে হাজার প্রশ্ন করে। মেয়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে- এই অভিনেত্রী সম্পর্কে জানতে শুরু করলাম।


আমার কন্যা, পরী। মালোশিয়া।

আমি ও আমার মেয়ের প্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা ১৯৯৬ সালে সিলেটে জন্মগ্রহন করে। কিন্তু বেড়ে ওঠা এই ঢাকা শহরে। ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের দ্বিতীয় রানার-আপ হয়। টেলিভিশনে বিজ্ঞাপনের মডেল হয়ে তার মিডিয়াতে আসা। এই অভিনেত্রী 'গহীন বালুচর' নামে একটি সিনেমা করেছে। আমি ও আমার মেয়ে রোজা একটানা নীলাঞ্জনা নীলার ২৬ টা নাটক আর টেলিফ্লিম দেখে ফেললাম। যে নাটক গুলো আমি ও আমার মেয়ের খুব ভালো লেগেছে তার তালিকাঃ কাজল, গল্প ভুলে গেছি, যাদুবিদ্যা, জল বৌ, দুর্গতি, জান, অংশ বিশেষ, বড় বাড়ি ছোট বাড়ি ইত্যাদি। আমার মেয়ের ভাষ্যমতে নীলাঞ্জনা নীলা গ্রামের অভিনয় ভালো করে। এবং তাকে শাড়িতে অপূর্ব লাগে। আমি আমার মেয়ের সাথে একমত।

আমার মেয়ের খুব শখ তার আগামী জন্মদিনে নীলাঞ্জনা নীলাকে আসতেই হবে। মেয়ে আমাকে খুব ধরেছে। মেয়ের ধারনা আমি সুপারম্যান। আমার কাছে অসম্ভব কিছুই না। আমিও তাকে কথা দিয়ে ফেলেছি- কোনো চিন্তা করো না, নীলাঞ্জনা নীলাকে ধরে নিয়ে আসবো। মেয়ে নিশ্চিন্ত, বাবা যখন বলেছে তখন অবশ্যই আনবে। বাবা মিথ্যা বলে না। এটা আমার জন্য খুব কঠিন কিছু না। যেভাবেই হোক আমি নীলাঞ্জনাকে আমার মেয়ের জন্মদিনে আনবই।

নীলাঞ্জনা নীলা ভালো থাকুক। ভালো থাকুন আমার মেয়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×