
১। মনে হচ্ছে আমি এক নিষ্কর্মা মানুষ । সারাদিন অকাজ করে যাচ্ছি । দুনিয়াতে যারা বড় মানুষ তারা মনে হয় বিশ্বকর্মা । তারা কত কী ভাবছে আর করে ফেলছে । সেই জন্যই তো দুনিয়াতে কত অশৈলী কান্ড ঘটছে । আকাশে এরোপ্লেন উড়ছে, চাঁদে মানুষ যাচ্ছে, লোকে টিভি দেখছে ঘরে বসে । ওসব তো আমার মতো বোকা মানুষের কর্ম নয় । ঝিমিয়ে ঝিমিয়ে বেঁচে আছি । নাড়ী চলছে, বুক ধুক ধুক করছে, খাচ্ছি, ঘুমাচ্ছি । আমি থাকলেই কি, গেলেই কি । দুনিয়ার লাভও নেই, লোকসানও নেই ।
২। রোগীঃ আশ্চর্য ব্যাপার ডাক্তার, আপনার নার্সের স্পর্শেই আমি অনেকটা সুস্থ!
ডাক্তারঃ হুম, স্পর্শের শব্দ আমি রুমের বাইরে থেকেই শুনতে পেয়েছি।
৩। মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ_ চারজন'ই অন্য ভাষার কবি-লেখকদের আত্মাকে শুষে নিয়ে নিজ ভাষায় সুপারনোভার মতো বিস্ফোরিত হয়েছিলেন।
৪। একবার এক পীর তার এক মুরিদকে একটা গাধা উপহার দিলেন। মুরিদতো মহা খুশি। তিনি খুব যত্ন সহকারে গাধাটিকে পালতে লাগলে।কিন্তু একদিন বাজার থেকে আসার পথে গাধাটি মারা গেলো। মুরিদতো চিন্তায় পড়ে গেলেন, এটা তার ওস্তাদের গাধা, এভাবে রাখলে গন্ধে মানুষের কষ্ট হবে। তাই তিনি গাধাটিকে কবর দিয়ে এর পাশে বসে কাঁদতে লাগলেন। কবরের পাশ দিয়ে যেই যায় লোকটিকে কাঁদতে দেখে টাকা দেয়। তখনি মুরিদের মাথায় এক বুদ্ধি এলো সে কবরটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিলো আর একটা সাইনবোর্ড ঝুলালো এবং তাতে লিখলো গাধা শাহ এর মাজার।
অল্প কিছু দিনে মধ্যেই মাজার বেশ জমজমাট হয়ে গেলো। হাজার হাজার মুরিদের আর্বিভাব ঘটলো। নতুন মাজারের কথা একদিন তার পীর জানতে পারলো এবং তাকে ডেকে পাঠাল। হাজার হোক, পীরের কাছে তো আর মিথ্যা বলা যায় না। তাই তিনি সব খুলে বললেন। এই ঘটনা শুনে তার
পীর বললো চিন্তা করিস না, তোর ওখানে যার মাজার, আমার এখানে তার মায়ের মাজার।
৫। একটা ছেলে ৫ টাকার জন্য ঝগড়া করে বাস থেকে নেমে পড়লো। তারপর ১১ টাকা দিয়ে একটা সিগারেট কিনে মাথা ঠান্ডা করলো!
৬। ব্যক্তিত্ব জিনিসটা সবার থাকে না, কেউ কেউ ওটা নিয়েই জন্মায়। জন্মগত না হলে ব্যক্তিত্ব অর্জন করা সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




