somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ডায়েরী

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। পাঁচ বছর ধরে পাগলটা বসে আছে ঐ বকুল গাছের তলায় । কিন্তু কেন ?
পাগলটা বসে থাকে । বৃষ্টি আসে, ঝড় বয়ে যায়, আবার দেখা দেয় রোদ । পাগল বসে থাকে । ক্লান্তি আসে না । বকুল গাছ থেকে পাতা খসে পড়ে । আহ হা রে... বড় মায়া লাগে !
একদিন রাতে আমি পাগলকে ডেকে পাশে বসিয়ে ভাত খেতে দেই । পাগল খায়, কথা বলে না । কি বিপুল দারিদ্রের চেহারা । পৃথিবীর সব ধুলো আর নোংরা ওর গায়ে লেগে আছে । অন্ধকার ! ভীষন অন্ধকার ! পাগল বলে । বড় শীত পরেছে এবার । বকুল গাছ থেকে শুকনো পাতা খসে পড়ছে পাগলের গায়ে ।

২। বছরটা শেষ হয়ে এলো। ভাবতে বসলাম এবছরে আমার অর্জন কি? অর্জন তো কিছুই খুঁজে পাচ্ছি না। এ বছরে প্রচুর বই পড়েছি। একটাও ভালো ছোট গল্প বা কবিতা লিখতে পারিনি। ব্যাংকে টাকা রাখতে পারিনি। দেশের বাইরে বেড়াতে যেতে পারিনি। আগামী বছরটাও কি এই রকমই যাবে? আমি চাই আগামী বছরে দুইবার দেশের বাইরে বেড়াতে যাবো। থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া অথবা ইন্ডিয়া বা নেপাল।

৩। আমার আসে পাশের বেশির ভাগ মানূষকে আমার নির্বোধ বলে মনে হয়। দিন্র পর দিন তাদের নির্বোধগিরি দেখে আমার খুব রাগ হয়। আমি মনে মনে হাসি, রাগি। কিন্তু এক সময় দেখি, আমিই সবচেয়ে বড় নির্বোধ। তারা সবাই চালাক। তারা ঠিকই আছে।

৪। একজন মানুষের জীবনের আসল উদ্দ্যেশ্য কি কি অতে পারে? লেখা পড়া শেষ করে, চাকরি বা ব্যবসা করা। তারপর বিয়ে, এবং বিয়ের পর বাচ্চা। তারপর সেই বাচ্চাকে মানুষ করো। ষাট বা সত্তর বছর পার করে রোগে ভূগে মরে যাও। এই'ই? এই চক্রই কি চলবে আজীবন? আর কিছু করার নেই মানূষের? যদি তুমি ধর্ম মানো তাহলে মরার পর আছে- কবরের আযাব। যদি তোমার সৎ বা অসৎ পথে প্রচুর টাকা থাকে, তাহলে হজ্ব করো। যাকাত দাও। ইত্যাদি ইত্যাদি---
আমি মনে করি, তুমি পৃথিবীতে এসেছো- কাজেই প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত উপভোগ করো। ভালো মুভি দেখ, ভালো বই পড়ো, নানান জায়গায় ঘুরে বেড়াও, প্রিয় প্রিয় খাবার গুলো খাও, সামর্থ থাকলে দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করো। দেশোকে ভালোবাসো, দেশের মানূষকে ভালোবাসো।

৫। আসলে আজ ছিল আমার ডে অফ। সারাটা দিন বাসায় শুয়ে বসে কাটালাম। অনেক কিছু লিখতে চেয়েছিলাম বলেই কিছুই লিখতে পারলাম না। আজ সারাদিন কি করেছি আপনার একটূ বলি- ভেবেছিলাম আজ অনেক বেলা পর্যন্ত ঘুমাবো, কিন্তু ঘুম ভেঙ্গে গেল ভোর ছয় টায়। ছাদে গেলাম- গাছে পানি দিলাম। গাছের পরিচর্যা করলাম। ৯ টায় নিচে নেমে দেখি সুরভি বাইরে যাচ্ছে। তার ভাই এর বিয়ে, সে মহা ব্যস্ত। সুরভি বলল- হাতে সময় নেই, হোটেলে নাস্তা খেয়ে নিও। হোটেলে গিয়ে নাস্তা করলাম পেট ভরে। নেহারি, স্যুপ আর তিনটা তন্দুর রুটি। সবার শেষে এক কাপ চা। বিল ১৭০ টাকা। বাসায় ফিরে অনেকক্ষন সময় নিয়ে ক্যামেরাটা পরিস্কার করলাম। ফ্রিজে বরফ জমে ছিল- পরিস্কার করলাম। ফ্যানটায় ময়লা জমেছিল- পরিস্কার করলাম। আলমারিতে আমার কাপড় গুলো গোছালাম তখন প্রায় সাড়ে বারোটা বাজে। বিছানায় গেলাম মুহূর্তের ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল দুপুর দুইটায় সুরভির ফোনে। দুপুরে কোথায় খাবে? কিছু তো রান্না করি নাই। ............সুরভির শেষ কথা হল, রাতের জন্য তোমার প্রিয় চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস নিয়ে আসবো।
হাফ প্যান্ট পরেই চলে গেলাম পুরান ঢাকায়। রাস্তা ফাঁকা। হাজির বিরানী খেলাম দুই প্লেট। সাথে ফান্টা। তারপর রিকশা নিয়ে বাসায় উদ্যেশে রুওনা দিলাম। রিকশায় বসে একটা সিগারেট ধরাতেই মনে হলো- জীবনটা মন্দ নয়। দোতলায় যেতেই ভাবী বললেন, রাজীব ঘরে আসো তিন পদের শীতের পিঠা বানিয়েছি। আমি বললাম, ভাবী পিঠা খাবো না। এক কাপ চা খাওয়াতে পারেন।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×