
মন আজ ভালো নেই।
ভোররাতে দাদাকে স্বপ্ন দেখেছি। মরা মানুষকে স্বপ্নে দেখা কি ভালো? বার বার?
গত সাতদিনে তিন বার দাদাকে স্বপ্নে দেখলাম।
ভোররাতে আজ দেখলাম, বিরাট বড় একটা বাড়ির, বিশাল বারান্দা কাচের মতো স্বচ্ছ রোদে ভেসে যাচ্ছে। এত বড় বারান্দায় আর কেউ নেই। চারিদিক কেমন ভয়করা নির্জন। সবচেয়ে বড় আশ্চর্য, বারান্দার শেষ নেই। আমি হাঁটছি তো হাঁটছিই। বারান্দা আর শেষ হয় না, ভীষন করছিল আমার। মনে মনে ভাবছি- এত বড় বারান্দা কে বানালো! হঠাৎ পেছন থেকে কে যেন বলল, যা না, আরও যা, একসময় শেষ হবে ঠিকই।
কে বলল কথাটা? মুখ ঘুরিয়ে দেখি দেখি, আমার দাদাজান। তেমনই ফরসা টকটকে রঙ, তেমনি মোস্ত গোঁফ, তেমনি সুন্দর।
আমি বললাম, লোকে যে বলে তুমি মরে গেছ?
দাদা বললেন, দূর বোকা! মরবো কেন? এই একটু বেড়াতে বের হয়েছি।
আমি বললাম, এই বাড়িটা কে বানিয়েছে? এত বিশাল বারান্দা কেন?
দাদা বললেন- তা ঠিক, বারান্দাটা একটু বড়। চল তোকে এগিয়ে নিয়ে যাই।
স্বপ্ন নিয়ে আমার তেমন কুসংস্কার নেই। আবার এও মনে হয়, কী জানি, স্বপ্নের মধ্যে কোনও ইশারা ইঙ্গিত থাকতে পারে।
(বিঃ দ্রঃ যে কোনো লেখার সাথে নিজের একটা ছবি কেন দেই? আপনরা হয়তো অনেকে বিরক্ত হোন। যদি লেখার সাথে নিজের ছবি দেয়ার কারনটা বলি, তাহলে আর রাগ করতে পারবেন না। কারনটা হলো- আমার ছবি দেখে দেখে-দেখে, আমার চেহারাটা আপনাদের মাথায় ঢুকে যাবে। তখন একদিন হয়তো কোথাও আপনাদের সাথে দেখা হবে, তখন আপনারা বলবেন, আরে আপনি ব্লগার রাজীব না? কেমন আছেন? কি খবর? চলুন চা খাই, আড্ডা দেই।)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


