somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি যদি মরি,ঠিক ভূত হবো

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। গ্রিসের বিখ্যাত দার্শনিক ছিলেন ডায়োজিনাস। সরল-সাদামাটা জীবনযাপনের জন্য তিনি আলোচিত ছিলেন। একবার বিশ্বজয়ী বীর মহামতি আলেকজান্ডার পারিষদবর্গ নিয়ে এ দার্শনিকের সঙ্গে দেখা করতে গেলেন। নগররাষ্ট্র গ্রিসের মূল রাস্তার পাশেই এক চৌবাচ্চায় বাস করতেন ডায়োজিনাস। পানি পানের কোনও পাত্রও ছিল না এই মানুষটির। তেষ্টা পেলে দু’হাত মুঠো করে পানি পান করতেন।

একদিন সৈন্যসামন্ত নিয়ে আলেকজান্ডার যখন ডায়োজিনাসের চৌবাচ্চার সামনে পৌঁছলেন দেখলেন, ডায়োজিনাস রোদ পোহাচ্ছেন। নিজের পরিচয় দিয়ে আলেকজান্ডার বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, আপনার কোন সহযোগিতা লাগলে বলবেন। ডায়োজিনাস সঙ্গে সঙ্গে আলেকজান্ডারের দিকে খেয়াল না করেই বললেন, আমার পথ থেকে সরে দাঁড়ান। বিশ্বজয়ী বীর আলেকজান্ডারের বুঝতে বাকি রইলো না, তিনি আসলে রোদটাকেই আটকে আছেন।

২। ছোট ছোট বাচ্চারা স্কুলে নতুন বই পেয়ে কি যে খুশি। বাচ্চাদের আনন্দ এবং হাসিমুখ দেখে আমি নিজেই অনেক আনন্দিত। হাসিমুখ গুলো ক্যামেরা বন্ধী করতে পারলাম না। হাতের কাছে ক্যামেরা ছিল না।

৩। যে কোন পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোন নারী, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলছে। তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।

৪। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র আবির্ভাবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সুন্দর ও উন্নত নৈতিক গুণের প্রসার ঘটানো। তিনি নিজেই বলেছেন: “নৈতিক গুণাবলীকে পরিপূর্ণতা দেয়ার উদ্দেশ্যেই আমাকে রাসুল হিসেবে মনোনীত করা হয়েছে।”

৫। আসলে ঢিল ছুঁড়াই যাদের স্বভাব তারা গাছ পেলেই ঢিল ছূঁড়ে তাতে ফল আছে কি নেই কিংবা থাকলেও সে পাবে কিনা তাও ভেবে দেখেনা ।

৬। পার্কে ছেলে-মেয়েরা তাদের বিখ্যাত ভঙ্গিতে বসে থাকে। বহুলোক মিছিলে বের হয়, নানান রকম সরকার-বিরোধী শ্লোগান এবং ফেস্টুন। মন্ত্রীরা সচিবালয়ে দারুন ব্যস্ত। বিরাট মার্কেটের সামনে কাঙ্গালীরা সাহেব-মেম দেখলেই ছেঁকে ধরে। পানির মতন খরচ করা হয় কালো টাকা। মেয়েরা ঘনঘন মোবাইল ফোনে চোখ বুলায়। বাসের এক টাকা ভাড়া বৃদ্ধি বিষয়ে লোকেরা তর্ক করে। হাসপাতালের সিড়ি দিয়ে একজন দৌড়ে যায় ব্লাড ব্যাংকের দিকে।এক দিনে ৫৫ হাজার শিশুর জন্ম হয়ে যায়।জঙ্গলে হিংস্র পশু থাকে। মানুষের বনে হিংস্র প্রানীগুলোকে চেনা যায় না- মানুষের পাশে-পাশেই মানুষের মতন চেহারায় শিয়াল, কুমীর সাপেরা ঘুরে বেড়ায়।সব দৃশ্যই প্রায় একই রকম, তবু প্রত্যেকবার নতুন করে ছবি তুলতে হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×