
১। আমার ইচ্ছা করে প্রধানমন্ত্রীকে আমাদের সব সমস্যার কথা বলি। কেন জানি মনে হয় তাকে বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
২। বাংলা ভাষাটা এমন যে আবেগ নিয়ে কিছু লিখলেই ন্যাকা ন্যাকা ভাব চলে আসে ।
৩। মহাভারত- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহাকাব্য না পড়া মানে সাহিত্যের মহাসাগর থেকে নিজেকে বঞ্চিত করা।
ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, দর্শন, সমরনীতি, ইতিহাস, লোকাচার কি নেই এই মহৎ গ্রন্থটিতে! এটা কোন নির্দিষ্ট ধর্মের বই নয়, মহাভারত মানবজাতির সম্পদ, আমাদের সম্পদ।
৪।ছাত্রলীগের আজ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গঠনমূলক কাজ করতে পারেন। আপনারা সারা ঢাকা শহরে ৫ লাখ গাছের চারা লাগাতে পারেন। পথ শিশুদের জন্য একবেলা ভালো খাবারের ব্যবস্থা করেতে পারতেন। কিছু লোকের কর্মসংস্থান করতে পারতেন। ইচ্ছা থাকলে ভালো কাজের অভাব হবে না।
৫। আইনস্টাইন একবার বলেছিলেন, ব্যক্তিগত মৃত্যু চিন্তা আমার নেই। কারণ চারদিকে যে প্রানের লীলা, প্রানের এত প্রকাশ তার মধ্যেই আমিও একজন মাত্র।
পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপাল এসব নিয়েই পৃথিবী।
৬। আজব দুনিয়া এই 'ফেসবুক'....
যেখানে অপরিচিদেত সাথে সবাই বন্ধুত্ব করতে চায় আর আত্মীয় স্বজনদের ব্লক!
৭। ধরুন, আপনি রুই মাছ বা ইলিশ মাছ অথবা কৈ মাছ দিয়ে আরাম করে ভাত খেলেন। কখনও কি ভেবে দেখেছেন- মাছটি কোন নদীর? অথবা কোন জেলে মাছ ধরেছে?
এসব কি জানতে ইচ্ছা করে না?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



