
১। অনেক দিন আগেকার কথা। এক দেশে এক রাজা তার এক রানি কে নিয়ে থাকতেন। সেই রাজার ভারী দুঃখ। একে তো দেশে কোন সুখ-শান্তি নেই, তার ওপরে রাজার কোন ছেলেমেয়ে নেই। একদিন রাজার দরবারে এক সন্ন্যাসী এলেন। তিনি বললেন, "মহারাজ,আমি আপনার দুঃখ জানি”। বলে তিনি একটি গোলাপ ফুল দিলেন, তারপর আবার বললেন, "এই ফুল যদি আপনি পাঁচদিন জলে রেখে, পিষে আপনার রানিকে মধু দিয়ে খাওয়ান তাহলে আপনার সব দুঃখ ঘুচে যাবে”। এই বলে তিনি সেই ফুল রাজার হাতে দিয়ে দরবার থেকে চলে গেলেন। রাজা ঠিক সন্ন্যাসীর কথা মত ফুলটাকে পাঁচদিন জলে রেখে পিষে মধু দিয়ে রানিকে খাওয়ালেন। তারপরে রানির দুই জমজ ছেলে হল। তাদের নাম দেওয়া হল খেলান আর দোলান। তাদের এইরকম নামের কারন আছে। খেলান সবসময় খেলতে থাকে আর দোলান সবসময় দুলে দুলে ঘুমোয়।
২। বাস থেকে নামলাম পরীবাগ।
দেখি ফুটপাতে এক বুড়ি হাঁপাচ্ছে। স্বাভাবিকভাবে নি:শ্বাস নিতে পারছে না। একটা ছেঁড়া কম্বল গায়ে।
আমি বললাম, কি হয়েছে?
বুড়ি তার হাতে ইনহিলার দেখিয়ে বলল- শেষ।
আমার খুব মায়া লাগলো। আমি দৌড়ে গিয়ে শাহবাগ মোড় থেকে বুড়িকে একটা ইনহিলার কিনে এনে দেই।
৩। শীতকালের সেরা ডায়লগ:
এবারের মতো ঠান্ডা আর কোনো বছর পরে নি!!
৪। বিপদে পড়লেও কখনো বউ এর কাছ থেকে টাকা ধার নেবেন না।
আমি চার বছর আগে সুরভির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলাম, দু'বার দিয়েছি, এখনও ১৫ হাজার বাকি আছে!
৫। ইদানিং কিছুই লিখতে পারছি না। কিন্তু অনেক গুলোলেখা মাথায় আছে। ব্লগে নিয়মিত আছি। সবার লেখা পড়ছি, মন্তব্য করছি। তবে বই পড়া একেবারেই হচ্ছে না। ইউটিউব এ নাটক দেখে মনে হয় সময়ের অপচয় করছি। আপনারা ভালো তাকুন। সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



