somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানুষ তুমি অসৎ হও

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যদি একটা সরকারি চাকরি পেতাম, তাহলে টানা দশ/পনের বছর খুব ঘুষ খেতাম। কোটি কোটি টাকা আমার ব্যাংক একাউন্টে থাকতো। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট সব থাকতো। এমন সিস্টেমে টাকা-পয়সা করতাম দুদকের বাপও আমাকে ধরতে পারতো না। চার পাঁচ টা চাকর আর চামচা থাকতো। পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স করে, হজ্ব করে ভাল হয়ে যেতাম। দুইবার হজ্ব করে আল হাজ্ব উপাধি নামের আগে বসিয়ে দিতাম। তারপর নিয়মিত নামাজ পড়তাম। মসজিদে টাকা দিতাম, এতিমখানা-মাদ্রাসা প্রতিষ্ঠা করতাম। অসৎ পথের টাকা গুলো মানব কল্যানে খরচ করতাম। এত পরিমান টাকা থাকতো- দুইহাতে খরচ করেও শেষ করতে পারতাম না। নিজে মোজমাস্তি করতে সিঙ্গাপুর, দুবাই আর থাইল্যান্ড যেতাম অথবা আমস্টারডাম।

যদি কয়েক শ' হাজার কোটি টাকার মালিক হতাম- তাহলে একটা টিভি চ্যানেল খুলতাম, একটা দৈনিক পত্রিকা বের করতাম আর একটা অনলাইন নিউজ পোর্টাল খুলতাম। অসংখ্যা ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে কাজ করবে। আমি প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক্স মিডিয়ার খুটিনাটি সবই জানি। টাকার বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হতাম। রাতে টক শো'তে গলাবাজি করতাম। দেশের মানশূহের সেবা করবো নাম দিয়ে আসলে সরকারী সব প্রটোকল পাওয়ার লোভে নির্বাচনে নামবো। এমপি নির্বাচন করবো। কোটি কোটি টাকা খরচ (ইনভেষ্ট) করবো। পরে নির্বাচনে জয়ী হয়ে- ত্রিশ গুন টাকা আয় করবো। বড় বড় ব্যবসায়ীরা আমার কাছে এসে বসে থাকবে। তাদের অনেক কাজ পাইয়ে দিবো। বিনিময়ে তারা আমাকে বান্ডিল দিবে।

সরকারী গাড়িতে পতাকা ঝুলিয়ে আমার বৌ বাচ্চা আর শালা ঘুরে বেড়াবে। আমার সরকারি গাড়িতে আগে পিছে পুলিশ পেপু বাজিয়ে রাস্তা ক্লিয়ার করবে। জ্যাম থাকলে রংসাইট দিয়ে আমার গাড়ি যাবে। সরকারি খরচে দেশ বিদেশ ঘুরবো। মালোশিয়া আর দুবাইতে আমার ফ্ল্যাট থাকবে। অসংখ্যা মানুষ আমার কাছে চাকরির জন্য আসবে- কাউকে চাকরি দিব, কাউকে চাকরি দিবো না। কাউকে কাউকে দিনের পর ঘুরাবো। আজ-কাল করে, করে বছর পার করে দিবো।

প্রতিদিন কোথাও না কোথাও আমার প্রোগ্রাম থাকবে। কোনো অনুষ্ঠানের আমি'ই বিশেষ অতিথি, আবার কোনো অনুষ্ঠানের আমি'ই প্রধান অতিথি। এরপর আজকে মালোশিয়া কালকে ব্যাংকক পরশু সুইডেন। আমার পিএস সবাইকে টাইম দিতে গিয়ে হিমশিম খাবে। প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানে গিয়ে আমি চ্যাটাং চ্যাটাং করে নানান কথা বলব। সবাই হাত তালি দিবে। অমুক ব্যবসায়ী, সচিব বা মন্ত্রীর বাসায় আমার লোকজন বিশেষ দিনে ফুল আর মিষ্টি নিয়ে যাবে। সামান্য জ্বর কাশিতে চলে যাবো মাউন্ট এলিজাবেথ হাসপাতলে। টাকার গায়ে তো আর লেখা থাকে না- এটা 'কালো টাকা।'

দুর্বল লোকদের জমি-জমা সব কেড়ে নিবো। যারা আমার বিরুদ্ধে কথা বলবে সবাইকে কান ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবো। স্কুল করবো বাপের নামে, কলেজ করবো মার নামে, মাদ্রাসা করবো দাদার নামে, এতিমখানা করবো নানীর নামে। টাকা থাকলে যা খুশি তাই'ই করা যায়। আমার ছবি ব্যানার, ফেস্টুন, আর পোষ্টারে আমার এলাকা ভরে ফেলব। নিচে ছোট্র করে লেখা থাকবে- 'প্রচারে এলাবাসী।' ঢাকা শহরে আমার দুই তিনটা বিলাশ বহুল অফিস থাকবে। সুন্দরী পিএস থাকবে। সে বিনা কারনে একটু পরপর আমার রুমে আসবে। অকারনে তার শাড়ির আচল বুক থেকে খসে পড়বে।

ক্ষমতা বড় মজার জিনিস। একবার এর স্বাদ পেলে মাথা ঠিক থাকে না।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×