
২।

৩।

৪।

একদিন রাতে ঘর থেকে বের হয়ে ফুটপাত আর ওভার ব্রীজ গুলো দেখবেন। মানুষ কত অসহায়। কত কষ্ট করে জীবন যাপন করছে। ধরে নিন ছবি গুলো এই বছরের না, পাঁচ বছর আগে। তাতে কি? আজও একই অবস্থা তাদের। অল্প কিছু হৃদয়বান মানুষ তাদের সাধ্য অনুযায়ী শীতের জামা, কম্বল দান করে। কিন্তু দরিদ্র মানূষের সংখ্যা এত বেশি যে তারপরও লক্ষ লক্ষ মানুষ শীতে কষ্ট করে।
আবার অন্য দিকে ধনীরা একটা বিয়ের অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করে। পিকনিক করতে যায় কক্সবাজার, সেন্ট মারটিন, সুন্দরবন, বান্দরবান। বড় বড় ব্যবসায়ীরা শীত উপলক্ষ্যে কনসার্ট এর আয়োজন করে কোটি টাকার উপরে খরচ করে। শীত উপলক্ষ্যে বেড়াতে যায় দেশের বাইরে।
ঢাকা শহরের দুইজন সেরা ব্যবসায়ী ইচ্ছা করলে দরিদ্র মানূষের শীতের কষ্ট থেকে বাঁচাতে পারেন। তাদের কাছে কোনো ব্যাপারই না। অথবা যারা বিদেশ থাকেন। টাকা পয়সার ছড়াছড়ি- তারাও ইচ্ছা করলে মিলিতভাবে দরিদ্রদের শীতের কষ্ট থেকে বাঁচাতে পারেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




