
১। ওবামা থেকে ট্রাম্প অবশ্যই উত্তম।
মধ্যপ্রাচ্যে অশান্তি আর আইএসের জন্ম দিয়ে যে শান্তিতে নোবেল পায় সে যে কতটুকু ভাল তা বোঝা যায়। ট্রাম্প আর যা-ই করুক অন্তত পৃথিবীতে সন্ত্রাস বাড়তে দিবেনা এটা নিশ্চিত থাকুন।
২। শীতকাল হলো ওয়াজ মাহফিল এর সময়।
শহরে-গ্রামে সব জায়গায় বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়। বক্তারা তাদের আঞ্চলিক ভাষায় অতি রসালো ভাবে ওয়াজ করেন। দশ হাত দূরে দূরে মাইক লাগানো হয়। আমাদের দেশ যদি উন্নত কোন দেশ হতো, তাহলে শব্দ দুষনের জন্য এদের অবশ্যই জেল জরিমানা হতো।
৩। অবিশ্বাস্য হলেও সত্য- আমাদের সমাজে কালো মেয়েদের চাহিদা নেই। রবীন্দ্রনাথ যতই বলুক- ' কালো? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ-চোখ।' সহজ সরল সত্য কথা হলো- জন্মের পর থেকেই তারা সংসারের বোঝা।
কালো রঙের মেয়েরাও যে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারে তা আমাদের অনেকেরই অজানা। বিশ্বের উন্নত দেশগুলোতে গায়ের রঙ নিয়ে কেউ মাথা ঘামায় না। ব্যাক্তির গুনই তাদের কাছে মুখ্য বিষয়।
৪। বইয়ের কাজ হলো অদৃশ্যভাবে ভালোবাসা আর ঘৃণা দুটোকেই উসকে দেয়া। এ উসকে দেয়াই বইয়ের সেই সামর্থের কথা জানিয়ে দেয়, যা ভালোবাসাকে ঘৃণা আর ঘৃণাকে ভালোবাসায় পরিবর্তন আনয়ন করতে পারে।
৫। "হে মূসা! তোমার ডান হাতে ওটা কি?
সে বলল, 'এটা আমার লাঠি; আমি এতে ভর দিই এবং এর দ্বারা আমি আমার ছাগল পালের জন্য লতা-পাতা ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে।'
আল্লাহ বললেন, 'হে মূসা! তুমি ওটা নিক্ষেপ কর।'
অতঃপর সে তা নিক্ষেপ করল, সাথে সাথে তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।
বাহ !!! সুবাহা্নাল্লাহ !!!অসাধারণ !!! মূসা (আঃ) এর কৃতিত্বে আমি মুগ্ধ।
৬। সৃষ্টির আদিতে ব্রহ্ম নিজেকে দুই ভাগে ভাগ করলেন। তাঁর ডান অংশ থেকে সৃষ্টি হয়েছিল পুরুষ সত্তা এবং বাম অংশ থেকে সৃষ্টি হয়েছিল নারী সত্তা। এই নারী সত্তার নাম 'প্রকৃতি'। প্রকৃতি কৃষ্ণের ইচ্ছায় নিজেকে পাঁচভাগে বিভক্ত করেন। এই পাঁচটি ভাগ হলো– দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, রাধা।হিন্দু পৌরাণিক কাহিনি মতে– বিদ্যা দেবী সরস্বতী। ইনি স্মৃতি ও মেধা দান করেন।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




